দিল্লির মসনদে বসবেন অতিশী, ভারত পাচ্ছে দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আম আদমি পার্টির (এপিপি) অতিশী মারলেনার নাম প্রস্তাব করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশীই দেশের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। শীর্ষ পদ থেকে আরবিন্দের সরে যাওয়ার বিস্ময়কর ঘোষণার দুই দিন পরেই অতিশীর পদোন্নতি হলো। খবর এনডিটিভির।

মঙ্গলবার আম আদমি পার্টির (এএপি) বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেবেন কেজরিওয়াল। এরপরই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন অতিশী।

এপিপির বিধায়কদের বৈঠকে দলের নেতা দিলীপ পাণ্ডে প্রস্তাব করেন কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর মুখের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এসময় কেজরিওয়াল এপিপির জাতীয় আহ্বায়ক অতিশীর নাম প্রস্তাব করে সবাই দাঁড়িয়ে তা সমর্থন করেন এবং অতিশী আইনসভা দলের নেতা নির্বাচিত হন। 

বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগ সামলাচ্ছেন অতিশী।

অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী এবং একজন রোডস পণ্ডিত  আতীশি দিল্লির স্কুলে শিক্ষার পরিবর্তনের জন্য এপিপির ফ্ল্যাগশিপ অনুশীলনে ব্যাপকভাবে কাজ করেছেন।

অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র ৪৩ বছরের আতিশি মন্ত্রী হন আবগারি (মদ) মামলায় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেফতার হওয়ার পর। তারপর রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ও কেজরিওয়ালকেও গ্রেফতার করা হয়। এ সময় আতিশি ও অন্য মন্ত্রীরা সরকারি কাজ চালিয়ে গেছেন।

একাত্তর/এসি
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর