লেবাননে হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাতে চায় হুতিরা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা শুরুর পর থেকেই হামাস ও হিজবুল্লাহর পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এতদিন নিজ ভূখণ্ড থেকে ইসরাইলবিরোধী অভিযান চালিয়ে গেলেও এবার তাদের প্রশিক্ষিত যোদ্ধাদের লেবাননে পাঠাতে চায় হুতিরা। 

হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, ইয়েমেন প্রয়োজনে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সহায়তায় "হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা" পাঠাতে প্রস্তুত রয়েছে।

আনসারুল্লাহর গণমাধ্যম বিষয়ক কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট নাসরুদ্দিন আমের সোমবার ফিলিস্তিনি শেহাব বার্তা সংস্থাকে একথা বলেছেন।  খবর তেহরানভিত্তিক পার্সটুডের।  

নাসরুদ্দিন আমের বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ লড়াইয়ে আমরা আমাদের ভাইদের যেভাবে সমর্থন করি আমরা হিজবুল্লাহকেও একইভাবে সমর্থন করবো। 

ইসরাইল যখন লেবাননের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার হুমকি দিচ্ছে ঠিক সেই সময় যোদ্ধা পাঠানোর ঘোষণা দিলো হুতি বিদ্রোহীরা।

বিশ্লেষকরা বলছেন, লেবাননের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করলে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়বে ইসরাইল। হুতিদের পাশাপাশি ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও হিজবুল্লাহর সাথে যোগ দেবে, ইসরাইলের একার পক্ষে যা সামাল দেয়া প্রায় অসম্ভব।  

এর আগে অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কয়েক হাজার মানুষ। 

গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি যোদ্ধারা ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকেও টার্গেট করার ঘোষণা দেয়। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর