গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার বিচার দাবি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যার প্রতিবাদ ও দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে জেলা বিএনপি। এসময় জেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে দপ্তর সম্পাদক ইলিয়াস হকের সই করা প্রেস বিবৃতির সমালোচনা ও নিন্দা জানায় বিএনপি।

সাংবাদিক সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, ১৩ সেপ্টেম্বরর গোপালগঞ্জের ঘোনাপাড়ায় পরিকল্পিতভাবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীকে হত্যার উদ্দেশে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নির্দেশে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। 

পরে সেখানে পিটিয়ে আহত করা হয় জিলানী ও তার স্ত্রী রওশন আরাসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকে । এসময় মারা যায় কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার। এই ঘটনায় থানায় একটি মামলা করা হলেও পুলিশ কাউকে আটক করছেনা। 

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি জেলা বিএনপির সিনিয়র সদস্য কেএম বাবর , সিকদার শহিদুল ইসলাম লেলিন, ফজলুল করিম দ্বারা, আজিজুর রহমান ব্যানো, তৌফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন হিরা, রেয়াজ উদ্দিন লিপটন প্রমুখ। 

একাত্তর/এসি
গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 
গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাংস বিক্রেতাকে গরুর মাংস বিক্রি না করে শুধু শুকরের মাংস বিক্রির নির্দেশ দেওয়ার অভিযোগ ঘিরে সৃষ্ট তোলপাড়ের অবসান হয়েছে। প্রশাসন ও পুলিশের উদ্যোগে আয়োজিত এক সমঝোতা বৈঠকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর