ফরিদপুরে বাস ছিনতাই ও সহকারী হত্যায় পাঁচ জনের যাবজ্জীবন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম

ফরিদপুরে বাস ছিনতাই ও সাদ্দাম শেখ নামে ওই বাসের একজন সহকারীকে হত্যায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। 

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতটির সহকারী পাবলিক প্রসিকিউটর সানোয়ার হোসেন জানান, দণ্ডিতরা হলেন- মো. জানি মোল্যা, মো. মেহেদী আবু কাওসার, সাজ্জাদ হোসেন মাতুব্বর, রাজেস রনি দাস ও মো. রবিন মোল্যা। এছাড়া অপর এক আসামি আলমগীর হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ অক্টোবর গভীর রাতে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে নিউ নুপুর পরিবহনের বাসটির ছিনতাই হয়। সেসময় সহকারী  সাদ্দাম শেখ বাসের ভিতরে ঘুমিয়ে ছিল। ওই দিন সকালে জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা চৌরাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ ও  পরিত্যক্ত অবস্থায় বাসটি উদ্ধার করে পুলিশ।

পরে বাসের মালিক জয়নাল আবেদীন বাদি হয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করে।

তদন্ত শেষে ২০২০ সালের ২৩ নভেম্বর কোতোয়ালি থানার এসআই অখিল কুমার আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য, প্রমাণ শেষে আদালত এই রায় দেয়।

একাত্তর/এসি
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর