আবারও পাঁচদিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ পিএম

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে আবারও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা পারভেজ হত্যা মামলায় তার বিরুদ্ধে এই রিমান্ড মঞ্জুর করা হয়।

বুধবার বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত উভয় পক্ষের শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে। এ নিয়ে তাকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হলো।

নারায়ণগঞ্জ কোট পুলিশের পারিদর্শক আব্দুর রশিদ জানান, ফতুল্লা থানা পুলিশ পারভেজ হোসেন হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে শোন গ্রেপ্তার দেখায়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের নিহত শফিকুল ইসলাম শফিক ও বাবুল হত্যা মামলায় তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো গোলাম দস্তগীর গাজীকে। 

তার আগে গত ২৫ আগস্ট দিনগত রাতে রাজধানীর শান্তিনগর বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপগঞ্জে গুলিতে নিহত দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় তাকে ছয়দিনের রিমান্ড নেওয়া হয়েছিলো। 

আরবিএস
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর