ইরানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩০

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ পিএম

পূর্ব ইরানে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক শ্রমিক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার রাজধানী তেহরান থেকে প্রায় ৫৪০ কিলোমিটার (৩৩৫ মাইল) দক্ষিণ-পূর্বের তাবাস এলাকায় একটি কয়লা খনিতে মিথেন গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, খনিটিতে শনিবার রাতেই হঠাৎ গ্যাস লিক করে। এসময় সেখানে কমপক্ষে ৬৯ জন শ্রমিক একটি টানেলে কাজ করছিলেন।

রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, এরইমধ্যে ২৮ জন শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও ২৪ জন ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আটকে পড়াদের উদ্ধার এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করারও নির্দেশ দিয়েছেন তিনি। 

ইরানের খনি শিল্পে এটাই প্রথম বিপর্যয় নয়। নিরাপত্তা মান এবং খনি এলাকায় অপর্যাপ্ত জরুরি পরিষেবার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। 

 এর আগে ২০১৭ সালে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিলেন। তারও আগে ২০১৩ সালে, দুটি আলাদা খনিতে দুর্ঘটনায় ১১ জন এবং ২০০৯ সালে অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর