হিযবুত তাহরীরের বিরুদ্ধে অভিযান চলবে: আইজিপি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ পিএম

হিযবুত তাহরীরকে জঙ্গি সংগঠন উল্লেখ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম।

তিনি বলেছেন, হিযবুত তাহরীর জঙ্গি সংগঠন। সে ব্যাপারে আমাদের মামলা হয়েছে। আমাদের গ্রেপ্তার অভিযান চলছে, চলবে। জঙ্গির ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।

শনিবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি। 

২০০৯ সালে নিষিদ্ধ করা হয় হিজবুত তাহরীরকে। গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরই রাজধানীতে প্রকাশ্যে মিছিলসহ আরো কর্মসূচি পালন করে নিষিদ্ধ সংগঠনটি।

এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যারা কিশোর বা যারা এটাতে জড়িয়ে পড়ছে বা আকৃষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সমাজের অনেক কিছু করণীয় আছে।

'জঙ্গিবাদী ও সন্ত্রাসবাদী কার্যক্রম দেশের শত্রু। যারা জঙ্গিবাদে জড়িয়েছে, সন্ত্রাসবাদে জড়িত হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা তৎপর,' বলেন তিনি। 

এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পরই একের পর এক শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের জামিনে মুক্ত হওয়ার বিষয়ে এদিন প্রশ্নের মুখোমুখি হন পুলিশ প্রধান। 

ময়নুল বলেন, যারা জামিন পেয়েছে, যদি কোনো কারণে আবার দেখি জঙ্গিবাদে ফিরেছে, সন্ত্রাসবাদী কার্যক্রম করছে, সেখানে আমরা কিন্তু তাকে আবার আইনের আওতায় আনবো।

'জামিন একটি আইনি অধিকার। আমাদের সার্ভিলেন্স সবসময় আছে। কোনো ধরনের অপরাধ কাজে বা অপতৎপরতায় জঙ্গি বা সন্ত্রাসীদের জড়িত হওয়ার কোনো সুযোগ নেই,' যোগ করেন তিনি। 

পুলিশ সক্রিয় হওয়ার বিষয়ে আইজিপি বলেন, আন্দোলনের ফলে পুলিশ বাহিনী নতুন সময়ে পদার্পণ করেছে, এখন সবাই কিন্তু আন্তরিক। আজকের মিটিং এর উদ্দেশ্য ছিল, আমরা কী করে পূর্ণ উদ্যমে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়তে পারি; সবাই নিজ দায়িত্ব পালনে অত্যন্ত উদগ্রীব।

ইতিমধ্যে সকল ইউনিটের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করছে। সরকার অত্যন্ত আন্তরিক সুষ্ঠু তদন্ত ও বিচারের বিষয়ে।”

বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ‘কিছু ক্ষুদ্র গোষ্ঠী’ তৎপর বলে মন্তব্য করে আইজিপি বলেন, আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা ঘটবে না।

আরবি
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর