ভারতকে ইলিশ দেয়া মানুষ সহ্য করবে না: মামুনুল 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

ভারতে ইলিশ মাছ রপ্তানির বিরোধিতা করে খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে না। 

শনিবার বিকেলে শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ভারত আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবে, আর আমরা তাদেরকে ইলিশ মাছ উপহার দিবো, এই প্রেম-প্রীতি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। নবীর ইজ্জত রক্ষা করতে প্রয়োজনে আমরা পেটে পাথর বেঁধে থাকবো। তবুও নবীর দুষমনদের সাথে কোনো আপস চলবে না। 

তিনি বলেন, হিন্দুত্ববাদ উৎখাত করার পর কেউ যদি চিন্তা করেন শাহ জালাল, শাহ পরান, শাহ মাকদুম ও খানজাহান আলীর বাংলাদেশে নাস্তিক্যবাদ প্রচার করবেন- আপনাদের সাথেও ময়দানে লড়াই হবে। আমাদের শান্তিপূর্ণ কথা যদি কাজ না হয় তাহলে প্রয়োজনে আন্দোলন করবো, রাজপথে নামবো, শাপলা চত্বরে যাব। শাহাদতের রক্তে কারবালা তৈরি হবে ইনশাআল্লাহ।

'পাঠ্যকমিশনে সমকামিতার দোসর পাশ্চাত্যের বেহায়া-বেলাল্লাপনার এজেন্টদেরকে দেখতে চাই না। আমরা ইসলামী শিক্ষাবিদদের সমন্বয়ে শিক্ষা কমিশন দেখতে চাই। বাংলাদেশে সমকামিতা আমদানি করতে দেয়া হবে না,' যোগ করেন মামুনুল। 

তিনি বলেন, অর্থনৈতিক সেক্টরে কাজ করবেন ভালো কথা। কিন্তু ধর্মীয় অঙ্গনে যদি কেউ হাত তুলতে চায়, তাহলে সে হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দিবো। আমরা ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। ইসলামী সমাজ ব্যবস্থা মানেই হলো বৈষম্যহীন সমাজ ব্যবস্থা।

'তন্ত্রমন্ত্র দিয়ে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করা যাবে না। ইসলামী খেলাফতের মাধ্যমেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে হবে। তাই আগামী দিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়, প্রত্যেকটি উপজেলায় ও ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে,' বলেন মামুনুল।    

আরবি
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর