ভারতে পালানোর সময় সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দ আটক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১১:২০ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমি মন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ আটক হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে শ্রীনাথপুর সীমান্ত দিয়ে পালানোর সময় বিজিবি তাকে আটক করে। এ সময় বিজিবি এক নারীসহ আরও তিনজনকে আটক করে। 

রোববার রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ এই তথ্য জানান। 

বিজিবি সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণ চন্দ্র চন্দকে সোমবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হবে।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

একাত্তর/এসি
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।
শেখ হাসিনার পতনের পর দুর্নীতির অভিযোগে থাকা সাবেক ১৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 
সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ।
ফরিদপুর-১ আসন, সাবেক সংসদ সদস্য, রাষ্ট্রপতির কার্যালয়ের সাবেক সচিব, মনজুর হোসেন বুলবুল,
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর