হ্যারিকেন মিল্টন হতে পারে শতাব্দীর সবচেয়ে বিধ্বংসী ঝড়: বাইডেন

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৩০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানতে চলেছে শক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টন। স্থানীয় সময় বুধবার আঘাত হানতে চলা এ ঝড়ের প্রভাবে ফ্লোরিডার টাম্পাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হ্যারিকেন মিল্টন এই শতাব্দীর অর্থাৎ গেলো ১০০ বছরের মধ্যে মার্কিন উপকূলে আছড়ে পড়া সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে। 

এই ঝড়ের প্রভাবে ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি ফ্লোরিডার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো অবিলম্বে খালি করতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি এই অঞ্চলের সমস্ত রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের বলেছেন, মানুষের জন্য তারা যা কিছু চায়, তারা তা পাবে। 

এরইমধ্যে মিল্টনকে ক্যাটাগরি-৫ হ্যারিকেন হিসেবে ঘোষণা করা হয়েছে। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ মাইল। সাফির স্যাম্পসন স্কেলের পাঁচটি ধাপের মধ্যে হারিকেনটি সবচেয়ে শক্তিশালী মাত্রার।

এমন পরিস্থিতিতে নিজের জার্মানি ও অ্যাঙ্গোলা সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আতঙ্কে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষ অন্যত্র পালিয়ে যাচ্ছেন। এর ফলে বেশ কিছু রাস্তায় গাড়ির জট তৈরি হয়েছে। রাতেও রাস্তাগুলোতে জট রয়েছে।  

সেখানকার পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছে মার্কিন গণমাধ্যমগুলো। প্লেন, ট্রেন কিংবা গাড়িতে যে যেভাবে পারছেন পালাচ্ছেন।  

সর্বশেষ সতর্কতায় টাম্পার জাতীয় আবহাওয়া সার্ভিস বলেছে, ঝড়টির গতিপথ যদি একই রকম থাকে, তাহলে এটি গত ১০০ বছরের মধ্যে টাম্পাতে আঘাত হানা সবচেয়ে বিধ্বংসী ঝড় হবে। মিল্টন এখনও ফ্লোরিডা উপকূলের জন্য বিপর্যয়কর ঝুঁকি হিসেবে অবস্থান করছে।

হ্যারিকেন মিল্টনের প্রভাবে ফ্লোরিডার পশ্চিম উপকূল ও মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

এদিকে ঝড়ের শক্তি বৃদ্ধি পাওয়ায় সেখানকার সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টাম্পার বাসিন্দাদের উদ্দেশে মেয়র জেন ক্যাস্টর বলেছেন, হ্যারিকেন মিল্টনের ফলে সেখানে বিপর্যয়কর দেখা দেবে। যদি নির্দেশনা অনুযায়ী সরে না যান তাহলে আপনারা নিশ্চিতভাবে মারা যাবেন। 

তিনি আরও বলেন, সত্যি বলতে আমি আমার জীবনে এমন কিছু আগে কখনও দেখিনি।

ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক মাইকেল ব্রেনান সিএনএনকে বলেন, ঝড়টি আরও ভয়াবহ রূপ ধারণ করছে। এটি আরও বেশি মানুষের ক্ষতি করবে।  

টাম্পার মেয়র অফিস জানিয়েছে, যে কোনো প্রতিস্থিতি মোকাবেলায় স্থানীয় ফায়ার সার্ভিসের পাশাপাশি, সরকারি-বেসরকারি উদ্ধারকারী দল, চিকিৎসক ও প্রশাসনকে প্রস্তুত রাখা রয়েছে। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর