রয়টার্স-ইপসস জরিপেও ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ পিএম

জনমত জরিপে একের পর এক টেক্কা দিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটিক প্রার্থী এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বার্তা সংস্থা রয়টার্স ও পরিসংখ্যান বিষয়ক প্রতিষ্ঠান ইপসস-এর যৌথ জরিপেও রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে তিন পয়েন্ট এগিয়ে আছেন।

আসছে ৫ নভেম্বর মার্কিন নাগরিকরা প্রেসিডেন্ট হিসাবে কাকে বেছে নেবেন, এমন প্রশ্নে ৪৬ শতাংশ ভোটার বেছে নিয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বেছে নিয়েছেন আমেরিকার ৪৩ শতাংশ ভোটার।  

সোমবার শেষ হওয়া চারদিনের জরিপে দেখা গেছে, ২০ থেকে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত আগের জরিপে ট্রাম্প যেখানে কমলার চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে ছিলেন, সেখানে নতুন জরিপে কমলা সামান্য পয়েন্টে এগিয়ে গেছেন। ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির কারণে তার জনপ্রিয়তা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনের বাকি আর মাত্র ৩১ দিন। জরিপের পারদ যেমন প্রতিনিয়ত ওঠানামা করছে, তেমনই দোদুল্যমান প্রধান দুই রাজনৈতিক দলের ভোটাররাও।

এক জরিপে কমলা হ্যারিস এগিয়ে থাকে, তো পরের জরিপে একটু বেশি ব্যবধানে এগিয়ে ট্রাম্প। তবে ভোটাররা বলছেন, এবার ‘হাড্ডাহাড্ডি’ লড়াই হবে।

রয়টার্সের জরিপে দেখা গেছে, মার্কিন ভোটাররা অর্থনীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসাবে দেখছেন। প্রায় ৪৪ শতাংশ ভোটার মনে করেন জীবনযাত্রার ব্যয় কমানোর ক্ষেত্রে ট্রাম্পের নীতি বেশি কাজ করবে। আর ৩৮ শতাংশ ভোটার মনে করছেন কমলা হ্যারিস বেশ ভালোভাবেই অর্থনীতি পুনরুদ্ধার করবেন।

বিতর্কিত মন্তব্যের কারণে মুসলিম ও অভিবাসী ভোটাররা বরাবরই ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর মুসলিম ভোটার টানতে বুধবার কমলার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডান আমেরিকান মুসলিম ও আরব নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। মুসলিমদের দাবিগুলো তিনি কমলা হ্যারিসকে জানাবেন। 

ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে মার্কিন ভোটারদের মধ্যে পরিষ্কার দুই ভাগ রয়েছে। উগ্র ডানপন্থিরা মনে করে ট্রাম্পই অবৈধ অভিবাসীদের বিষয়ে সবচেয়ে ভালো পদক্ষেপ নিতে পারবেন। আবার অন্যপক্ষ মনে করছেন যদি ট্রাম্প বিজয়ী হয়ে আসেন, তাহলে অভিবাসী নাগরিকদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। 

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর