টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ ভারতের

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১০:০৬ পিএম

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের গোয়ালিয়রের মাঠে ৭ উইকেটে হেরেছিলো শান্তরা। তাই সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কিন্তু শুরুতেই ভারতের রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। নিতিশ রেড্ডি ও রিংকু সিংয়ের জোড়া ফিফটিতে এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ভারত।

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান করেছে ভারত। বাংলাদেশের লক্ষ্য ২২২ রান। 

ব্যাটিংয়ে নেমে মেহেদি হাসান মিরাজের প্রথম ওভারে ১৫ রান তুলে নেয় ভারত। তবে দ্বিতীয় ওভারের শেষ বলে উইকেট হারায় স্বাগতিকরা। তাসকিন আহমেদের বলে মিড অফে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন সানজু স্যামসন। ৭ বলে ১০ রান আসে তার ব্যাট থেকে।

প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেট হারাতেও সময় লাগেনি ভারতের। তৃতীয় ওভারের শেষ বলে আবারও উইকেট হারায় ভারত। এবার সাজঘরের পথ ধরেন আরেক উদ্বোধনী ব্যাটার অভিষেক শর্মা। তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে যান। ব্যাট থেকে আসে ১১ বলে ১৫ রান।

পাওয়ার প্লের শেষ ওভারে অধিনায়ক সূর্যকুমার যাদবের উইকেট হারায় স্বাগতিকরা। মুস্তাফিজুর রহমানের কাটারে শান্তর হাতে ধরা পড়েন তিনি। ডানহাতি এই ব্যাটার করেন ১০ বলে ৮ রান। ভারতের দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ৪১ রান। 

তবে পরপরই বদলে যায় ম্যাচের সমীকরণ। নিতিশ রেড্ডি ও রিংকু সিংয়ের অবিশ্বাস্য এক জুটিতে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ভারত।  

এই দুই ব্যাটার গড়েন ৪৯ বলে ১০৮ রানের বিশাল জুটি। মাত্র ২৭ বলে ফিফটি পূরণ করেন নিতীশ। ২১৭.৬৪ স্ট্রাইক রেটে ৩৪ বলে ৪টি চার ও ৭ ছক্কায় ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার। 

ফিফটি পেয়েছেন রিংকুও। সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৫৩ রান করেছেন এই হার্ডহিটার।

এরপরও রানের চাকা থেমে থাকেনি ভারতের। ১৯ বলে ৩২ রান এসেছে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। আর শেষ দিকে পরাগ ৬ বলে করেছেন ১৫ রান।

বাংলাদেশের হয়ে ৫৫ রানে ৩ উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। তাছাড়া ২টি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও তাসকিন আহমেদ।

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর