দুর্গাপূজা নিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আইজিপি

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১২:৫৮ এএম

শারদীয় দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি বলেন, আমরা একটি নতুন পরিবেশে পূজা উদযাপন করছি। এখানে অনেকের মনে শঙ্কা ছিলো, সেই শঙ্কাকে দূর করে সম্প্রীতির বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান মিলে এই পূজা উদযাপন করছি।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে এদিন তিনি শ্রী শ্রী বলদেব জিউর আখড়া পরিদর্শনে যান।

আইজিপি বলেন, এ বছর বাংলাদেশে ৩২ হাজার মণ্ডপে উৎসাহ উদ্দীপনা ও নিরাপত্তার মধ্যে দিয়ে পূজা উদযাপন হচ্ছে। পূজা বা যে কোনো উৎসব পালন করা সকল ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার। পুলিশ নিশ্চিত করছে সবাই যাতে তাদের স্ব স্ব ধর্ম পালন করতে পারে।

তিনি আরও বলেন, সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে অপতৎপরতা ও গুজব ছড়ানো হচ্ছে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

এদিকে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকি হত্যাসহ সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত কার্যক্রম আবার পুরোদমে শুরু হয়েছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, এছাড়াও বিগত সময়ে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সব ঘটনারই তদন্ত করা হবে। নারায়ণগঞ্জে বিগত সময়ে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, তাদের সেল্টারদাতা গডফাদাররা আজ নারায়ণগঞ্জে নেই।

তিনি আরও বলেন, ইতিপূর্বে কয়েকটি ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা আসামি গ্রেপ্তারসহ মামলা করেছি। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে যাতে না পারে সেজন্য সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীসহ সকল বাহিনী মোতায়েন করা হয়েছে। আশা করছি কোথাও অপ্রীতিকর কিছু ঘটবে না। পুলিশের পর্যবেক্ষণ সেলসহ সবকিছু তৎপর আছে। যদি কেউ কোনো কিছু ঘটানোর চেষ্টা করে সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 

এসময় নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা , নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১ এর অধিনায়ক লে: ক: তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ নেতৃবৃন্দ।

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর