নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০২:৫১ পিএম

মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি করা হলেও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব।  

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে বাণিজ্যিক রাজধানী তেল আবিবের সিজারিয়ায় তিনটি ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। 

টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, সকালে লেবানন থেকে ইসরাইল লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়। এরমধ্যে একটি ড্রোন দক্ষিণ হাইফার উপকূলীয় শহর সিজারিয়াতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে আঘাত হানে। হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবারের লোকজন বাড়িতে ছিলো না।

লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেল আইডিএফ'কে উদ্ধৃত করে জানিয়েছে, তিনটি ড্রোনের মধ্যে দুটি ড্রোন শনাক্ত করা সম্ভব হয়েছে এবং আটকানো গেছে। তবে তৃতীয় ড্রোনটি নেতানিয়াহুর বাসভবনে নির্ভুলভাবে আঘাত হেনেছে। ড্রোনটি আঘাত হানার আগে প্রায় একঘণ্টা ধরে ওই বাসভবনের আশপাশে ঘোরাফেরা করে।   

প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোনটি আঘাত হানার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

হামলার পরপরই পুলিশ ও আইডিএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এসময় তেল আবিব ও গিলিলত সামরিক ঘাঁটিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে আইডিএফ পরবর্তীতে জানায়, ড্রোনগুলো গিলিলত ঘাঁটি এলাকায় আসেনি।

এর আগে শুক্রবার দখলদার ইসরাইলের বিরুদ্ধে অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয় হিজবুল্লাহ।  

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, প্রতিরোধ যুদ্ধের সর্বোচ্চ কমান্ড থেকে দেয়া নির্দেশনার ভিত্তিতে ইসরাইলবিরোধী লড়াইয়ের দ্বিতীয় ধাপের ঘোষণা দেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন ধাপের লড়াই দৃশ্যমান হবে এবং এর সাথে সম্পর্কযুক্ত ঘটনাগুলো দেখা যাবে।

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

চলমান এ গণহত্যার প্রতিবাদে গেলো বছর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লাহ। এর জেরেই লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে প্রায় দুই মাস ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে ইসরাইল। এসব হামলায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।  

আরবিএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর