গণশুনানিতেই ঠিক হবে গ্যাস-বিদ্যুতের দাম: উপদেষ্টা

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম

সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার দুপুরে জ্বালানি বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা জানান।
 
উপদেষ্টা বলেন, ২০২৫ সালের মধ্যে ৫০টি অনুসন্ধান কূপ খনন করতে চায় সরকার। এখন থেকে কোনো যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানিখাতের সব কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে।
  
তিনি আরও বলেন, সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে।
 
অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে রাজনৈতিক দলগুলো তা জানতে চাচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে সংস্কারে খুব বেশি সময় পাবে না বর্তমান সরকার।

 
 
ধান কাটার মতো দাবি আদায়ের মৌসুম চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পল্লি বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেয়া হয়েছে। অস্থায়ী কর্মীদের স্থায়ী করার যে দাবি তুলেছে, সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। হুট করে কোনো ঘোষণা দেয়া যায় না।

এআর
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণের ঘোষণা হবে দুপুরে।রোববার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এলপিজির দাম ঘোষণা করবে।...
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ‘জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা’ বাস্তবায়নের অংশ হিসেবে ‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ বিষয়ে বৃহস্পতিকার সকালে হোটেল...
যানবাহনে ব্যবহৃত সিএনজি ছাড়া বাড়ালো সব ধরনের গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে সব ধরনের গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।রোববার (৫...
এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারিত এলপি গ্যাসের দাম কার্যকর হচ্ছে না এক বছরেরও বেশি সময় ধরে। গত বছরের এপ্রিল থেকে প্রতি মাসেই এলপি গ্যাসের দাম নির্ধারণ করছে কমিশন। ২ জুন ৯৩ টাকা কমিয়ে ১২ কেজি...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর