মামলার বাদি আমাকে চেনে না: জেডআই খান পান্না

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১২:১২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে ‘গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার’ অভিযোগে খিলগাঁও থানায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্নার নামে হত্যাচেষ্টা মামলা করেছেন আহাদুলের বাবা মো. বাকের। মামলায় আগাম জামিন পেয়ে জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, মামলার বাদি আমাকে চেনে না। আমি রাজনীতির শিকার।

সোমবার হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর একাত্তরকে এক প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের ওপর কোনো আঘাত এলে সহ্য করবো না।

জেডআই খান পান্নার আইনজীবী আহসানুল করীম বলেন, অতি উৎসাহী হয়ে সুপরিচিত এই আইনজীবীর বিরুদ্ধে বাদি মামলা করেছেন।

সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ জেডআই খান পান্নার আগাম জামিন দেন। 

তার আগে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আহাদুলের বাবা মো. বাকের বাদি হয়ে মামলাটি দায়ে করেন। এতে পান্নার নাম রয়েছে ৯৪ নম্বরে।

এদিকে মামলায় ৯৪ নম্বরে নাম থাকায় এ নিয়ে রসকিতা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের এই চেয়ারপার্সন। 

এক সাক্ষাৎকারে তিনি রসিকতা করে বলেন, ‘মামলা দিলে এক নম্বর আসামি করে দেবেন, ১৮০ জন আসামির মধ্যে ৯৪ নম্বরে কেন আমার নাম দিলেন? আমি এটা নিয়ে অসন্তুষ্ট।’

জেড আই খান পান্না সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের  ‘রিসেট বাটন’ মন্তব্যের বিষয়ে এবং হত্যার অভিযোগে দায়ের করা বিভিন্ন মামলা নিয়ে সমালোচনা করেন । তিনি বলেছেন, এই মামলার উদ্দেশ্য মানুষকে হয়রানি করা। এতে করে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

একাত্তর/এসি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর