ইউএনএইচআর অফিস খোলার বিষয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ পিএম

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের (ইউএনএইচআর)-এর অফিস খোলার বিষয়ে সরকার এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।

বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এখনও এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারিনি। একটি আলোচনা হয়েছে মাত্র। আমরা বিষয়টি পর্যালোচনা করছি।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের পক্ষ থেকে এখানে অফিস খোলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। তবে আলোচনা হয়েছে।

তৌহিদ হোসেন আরও বলেন, ঢাকা এ বিষয়ে জাতিসংঘকে অনুমোদন বা অসম্মতি কোনটিই জানায়নি। আমরা বাংলাদেশে এমন একটি অফিসের প্রয়োজনীয়তা খতিয়ে দেখছি।

বাংলাদেশে দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তুর্ক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও অন্যান্য অংশীজনদের সাথে মানবাধিকার বিষয়ক নানা বিষয়ে আলোচনা করেছেন।

যুক্তরাজ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, তিনি ৭ নভেম্বর সেখানে যাবেন এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ম অনুযায়ী তাকে সহায়তা দেবে।

এআর
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা থমকে আছে, তবে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার আসলে গঠনমূলক...
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ...
পরিস্থিতি বিবেচনায় সৌদিতে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, কিন্তু এই পাসপোর্ট তাদের নাগরিকত্বের পরিচয় বহন করবে না। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর