৭০০ মিলিয়ন ডলার পাবে আদানি, দ্রুত পরিশোধ করা হবে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি পাওয়ার বাংলাদেশের কাছে ৭০০ মিলিয়ন ডলার পায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তাদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে গতি বাড়িয়েছি। গত মাসেও ৯ দশমিক সাত মিলিয়ন ডলার পেমেন্ট করা হয়েছে। আগের যে বিল বাকি আছে সেটার জন্য মূলত দায়ি আওয়ামী লীগ সরকার। তারা বিশাল ফাইল অব বেকলট রেখে গিয়েছিল।

রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রেমিট্যান্সের গতি বেড়েছে। ফলে এখন সেন্ট্রাল রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক পেমেন্টগুলো করতে পারছি। ভারতের আদানি গ্রুপের বকেয়া পেমেন্ট দেওয়ার গতি বেড়েছে। সামনে আরও বাড়বে। সেই সক্ষমতা সরকারের আছে।

তিনি জানান, আদানি গ্রুপকে গত মাসে ৯ দশমিক ৭ মিলিয়ন ডলার পেমেন্ট করা হয়েছে। যেটা আগস্ট বা আগের মাসের চেয়ে দ্বিগুণ। আমাদের তরফ থেকে সর্বোচ্চ পেমেন্ট আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আমরা কারো দ্বারা পাওয়ার হোস্টেজ (জ্বালানি নির্ভরতা) হবো না উল্লেখ করে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হবার কথাও জানান প্রেস সচিব।

এসময় মানি লন্ডারিং রোধে আইএমএফ ও এফবিআইয়ের সঙ্গে কথা হয়েছে বলেও জানান শফিকুল আলম। বলেন, অর্থ কীভাবে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে কথা হয়েছে। তবে এটা কঠিন কাজ। 

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাত নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করা হলে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেবে আদানি পাওয়ার।

এ ব্যাপারে প্রেস সচিব বলেন, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে চিঠি আসেনি। যদি এটা সত্যি হয়, তাহলে এটা আমরা শকড।

টাইমস অব ইন্ডিয়ার জানিয়েছে, এর আগে বকেয়া পরিশোধ না করায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় আদানি গ্রুপ। গত বৃহস্পতিবার দিনে প্রতিষ্ঠানটির ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে গড়ে মাত্র ৫৩০ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছে বাংলাদেশ। যদিও গত বুধবার পর্যন্ত গড়ে এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হতো।

এদিকে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসহতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির বিষয় রাজনৈতিক সিদ্ধান্ত।

শিল্পকলার নাটক বন্ধ করার বিষয়টি সরকার সমর্থন করে না উল্লেখ করে তিনি বলেন, সংস্থাটির মহাপরিচালক বিষয়টি তদন্ত করে দেখছেন।

একাত্তর/এসি
বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।
বাংলাদেশে রপ্তানি করা বিদ্যুৎ বিলের মোটা অংকের বকেয়ার কথা মনে করিয়ে দিয়েছে ভারতের আদানি গ্রুপ। বিদ্যুৎ বিক্রির পাওনা বেড়ে যাওয়ার পরিস্থিতিকে 'টেকসইযোগ্য নয়' বলে উল্লেখ করেছে তারা।
বিদ্যুৎ বিল নিয়ে অনিয়মের অভিযোগ আবারও চরম রূপ নিয়েছে। প্রিপেইড মিটারে রিচার্জ করা টাকা কোন খাতে কেটে নেয়া হচ্ছে তার কোনো হিসেব পাচ্ছেন না গ্রাহকরা।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর