বিপিএল শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসর। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।  

মঙ্গলবার দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুপুরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যার ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল।

বিপিএলের আগামী আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিন ভেন্যুতে খেলা হবে। 

 চূড়ান্ত সূচি

এবারের বিপিএলে অংশ নেওয়া সাতটি দল হলো- ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটাল, খুলনা টাইগার্স, চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স।

লিগ পর্বের সেরা চার দল প্লে-অফে খেলবে। ৩ ফেব্রুয়ারি দুপুরে এলিমিনেটর এবং সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। 

প্রথম কোয়ালিফাইয়ার ও দ্বিতীয় কোয়ালিফাইয়ারের বিজয়ী দল ফাইনাল খেলবে। ৭ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালসহ প্লে-অফের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

লিগ পর্বে প্রতিদিনই ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার থেকে বৃহস্পতিবারের ম্যাচগুলো দুপুর দেড়টায় এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে। শুক্রবারের ম্যাচগুলো দুপুর দুইটায় ও সন্ধ্যা সাতটায় শুরু হবে।

বিপিএলকে সামনে রেখে গত ১৪ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।  

আরবিএস
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর