মাদারীপুরে ডাকাতি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম

মাদারীপুরে সাবেক এক ব্যাংক কর্মকর্তাসহ পাশের আরও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এক গৃহস্থের অভিযোগ, অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল নগদ চার লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। অন্য গৃহস্থ জানিয়েছেন, ডাকাতরা মোবাইল ফোন লুট করার পর প্রতিবেশীরা টের পেলে ডাকাতরা পালিয়ে গেছে।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে জেলার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার হাজী মো. শাহজাহান মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, মাঝরাতে ৮-১০ জনের একদল ডাকাত দোতলা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে আলমিরা ভেঙে নগদ টাকা, স্বর্ণসহ অন্য মালামাল লুট করে। এরপর ওই বাড়ির পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার বাসায় প্রবেশ করে ডাকতরা। একইভাবে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে মুখোশধারী ডাকাতরা পালিয়ে যায়। 

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মোকতার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর