লেবাননজুড়ে ২৪ ঘণ্টায় ইসরাইলের ১৪৫টি হামলা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

লেবাননজুড়ে স্থল ও বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৪৫টি হামলা চালিয়েছে ইসরাইল। তাদের বেশিরভাগই ছিল নাবাতিহ ও লেবাননের দক্ষিণাঞ্চলে। এতে বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় কমপক্ষে ৩০ জন নিহত এবং ১৮৩ জন আহত হয়েছেন।

এরই মধ্যে রাজধানী বৈরুত থেকে বাসিন্দাদের সরে যেতে আবারও নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। শুধু গত সপ্তাহে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ৫০টি বোমা হামলা চালিয়েছে ইসরাইল। একই সময়ে গাজাতে ইসরাইলের অব্যাহত হামলায় প্রাণ হারিয়েছে ৬৫ জন ফিলিস্তিনি। 

গাজা উপত্যকায় শনিবার রাফাহ এলাকায় শাতি শরণার্থী শিবির, আল মাওয়াসিসহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় দখলদার ইসরাইল। এতে বহু মানুষ হতাহত হন। এসব হামলায় ধসে পড়েছে জাতিসংঘ পরিচালিত আবু আসলি স্কুলভবন। ভবনটিতে আশ্রয় নেয়া অনেক ফিলিস্তিনি উদ্বাস্তু চাপা পড়েছেন ধ্বংসস্তূপের নিচে। তাদের উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা।

জরুরি চিকিৎসার জন্য আহতদের আল-আহলি ব্যাপটিস্ট এবং কামাল আদওয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া, জাবালিয়া শরণার্থী শিবিরে এক এক সাংবাদিককে হত্যা করে ইসরাইলি সেনারা।

গাজার খান ইউনিসে খাবার পানি ও জ্বালানির তীব্র সংকট তৈরি হয়েছে। উপত্যকাটিতে প্রায় ১২ লক্ষ মানুষ নিরাপদ পানির সংকটে ভুগছে। জাতিসংঘ প্রকাশিত গাজার সাম্প্রতিক খাদ্য নিরাপত্তা রিপোর্ট নিয়ে উদ্বেগ জানিয়েছে বহু দেশ। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

এদিকে, লেবাননে শনিবার রাতভর ১৪৫ দফা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। লেবাননের নাবাতেই শহরে আরো দুই প্যারামেডিক এবং রাজধানী বৈরুত ও বালবেক অঞ্চলে অন্তত সাতজনকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় বালবেক জেলার খ্রেইবেহ গ্রামে ইসরাইলি বিমান হামলায় তিন শিশুসহ ছয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। হামলায় লেবাননের বোর্জ রাহালে একজন এবং কেফার্টেবনিটে এক জনসহ দুজন চিকিৎসককে হত্যা করা হয়েছে এবং অন্য চারজন উদ্ধারকর্মী আহত হয়েছেন, দুজন এখনও নিখোঁজ রয়েছেন।

টানা পঞ্চম দিনের মতো বৈরুতের দক্ষিণ শহরতলির এলাকাগুলোতে বিমান হামলাও করেছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনী বলেছে, আক্রমণগুলো হিজবুল্লাহর অবকাঠামোতে চালানো হয়েছে, যার মধ্যে একটি অস্ত্রাগার ও একটি কমান্ড সেন্টার রয়েছে।

লেবাননের রাজধানী বৈরুত থেকে আল জাজিরার সাংবাদিক চার্লস স্ট্র্যাটফোর্ড বলেছেন, বৈরুতের দক্ষিণ শহরতলির বেশিরভাগ বাসিন্দা পালিয়ে গেছে।

ইসরাইলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবু্ল্লাহ। এদিন ইসরাইলের ৫টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরাইলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার বিকেল পর্যন্ত দেশটির দিকে প্রায় ৬৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধের সময় একজন সেনাও নিহত হয়েছে। হিজবুল্লাহ বলেছে, তারা হাইফার দক্ষিণে উপকূলীয় শহর আটলিটের কাছে একটি ইসরাইলি নৌ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, তারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌ ঘাঁটি, স্টেলা ম্যারিস নৌ ঘাঁটি এবং হাইফার নিকটবর্তী দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে লেবানন থেকে ইসরাইলের উত্তরে গ্যালিলি এলাকায় প্রায় ২০টির মতো রকেট ছোড়া হয়। ইসরাইলি বাহিনী এতথ্য নিশ্চিত করেছে।

এআরএস
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর