সুপার টাইফুন ম্যান-ই’র আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ম্যান-ই। শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে শক্তিশালী টাইফুনটি কাটানডুয়ানেস দ্বীপে আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ১৯৫ কিলোমিটার। টাইফুনের প্রভাবে উপকূলে ১৪ মিটার (৪৬ ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে।
 
রোববার ফিলিপাইনের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুপার টাইফুন মান-ই এর প্রভাবে ‘বিপর্যয়কর এবং প্রাণঘাতী’ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এর শক্তিশালী প্রভাবে গাছপালা উপড়ে গেছে বিদ্যুৎ লাইন ভেঙে পড়েছে এবং সমুদ্রের পানি উঁচু হয়ে জলোচ্ছ্বাস সৃষ্টি করছে।
 
টাইফুন মান-ই’র আঘাতে কাটানডুয়ানেস উপকূলে ঢেউয়ের উচ্চতা ১৪ মিটার ছাড়িয়ে গেছে। পাশাপাশি, ম্যানিলা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় তিন মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। রোববার দুপুরে ঝড়টি জনবহুল লুজন দ্বীপে আঘাত হানতে পারে।
 
পরে ঝড়টি ম্যানিলার উত্তরে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হতে পারে। টাইফুনের কারণে এরই মধ্যে লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট। ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে, যা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ভয়াবহ ভূমিধ্বসেরও কারণ হয়।
 
টাইফুন ম্যান-ই ফিলিপাইনের উত্তরাঞ্চলে অবস্থিত অরোরা প্রদেশে দ্বিতীয়বার আঘাত হানতে যাচ্ছে, যা ওই এলাকার মানুষের জন্য ভয়াবহ বিপর্যয়। টাইফুনটি গত এক মাসের মধ্যে দেশটির ষষ্ঠ বড় ঘূর্ণিঝড়।
 
শনিবার রাতে, ম্যান-ই কাতান্দুয়ানেসে আঘাত হানার পর বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শত শত গাছপালা ও বিদ্যুৎ খুঁটি উপড়ে গেছে,জলোচ্ছ্বাস ৭ মিটার পর্যন্ত উঁচু হয়ে উপকূলীয় এলাকায় আঘাত করে। এই বিপর্যয়ে স্থানীয় ও আন্তর্জাতিক বিমানবন্দর ও নৌযান চলাচলও বন্ধ হয়ে যায়।
 
এর আগে, ফিলিপাইনে একাধিক ঝড় ও টাইফুনের কারণে ১৬০ জনেরও বেশি মৃত্যু এবং ৯ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
প্রেসিডেন্ট ফের্নান্দো মার্কোস জুনিয়র দেশবাসীকে সতর্ক করেছেন এবং সঙ্কট মোকাবেলার জন্য স্থানীয় সরকার ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন।সরকারের উদ্যোগ এবং স্বেচ্ছাসেবীদের সহায়তায় পরিস্থিতি মোকাবেলা করার প্রচেষ্টা চলছে।
এআরএস
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের এক হাই স্কুলে ১৬ বছর বয়সী কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। সহপাঠীদের ওপর নারকীয় তাণ্ডব...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর