বছরে ৩০০ বিলিয়ন ডলার পাবে দরিদ্র দেশগুলো

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

আলোচনা শুরুর প্রায় এক দশক পর কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে একটি চুক্তিতে একমত হয়েছে বিশ্ব সম্প্রদায়। শনিবার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই চুক্তিতে রাজি হয়েছে তারা। এদিকে, জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ৩০ হাজার কোটি ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। এই সিদ্ধান্তকে ইউরোপের বিভিন্ন দেশ স্বাগত জানালেও অসন্তোষ জানিয়েছে জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা অনেক দেশ।

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোকে তিনশ বিলিয়ন ডলার দেয়ার অঙ্গীকার করেছে ধনী দেশগুলো। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি ও প্রতিরোধে সহায়তার জন্য এ সহায়তা দেয়া হবে। আজারবাইজানে রাজধানী বাকুতে ওই সম্মেলন সমঝোতার জন্য অতিরিক্ত তেত্রিশ ঘণ্টা সময় লেগেছে। শেষ পর্যন্ত লম্বা সময় আলোচনার পর দেশগুলো এ বিষয়ে একমত হতে পারলো।

২০৩৫ সাল পর্যন্ত জলবায়ু ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে বছরে ৩০ হাজার কোটি ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। চুক্তি অনুযায়ী, জলবায়ু তহবিলে জমা দেয়া অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশবান্ধব করতে তুলবে এবং দেশ-গুলোয় জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার জমা দিচ্ছে ধনী দেশগুলো।

শনিবার উন্নয়ন দেশগুলো, বিশেষত জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো নাটকীয়ভাবে ক্ষতিপূরণের আলোচনা থেকে বেরিয়ে এসেছিলো। রোববার শেষ পর্যন্ত কিছু পরিবর্তন এনে চুক্তিটি চূড়ান্ত অনুমোদন লাভ করে। এ সময় করতালি ও উল্লাস করেন অনেকে। তবে বেশ কিছু দেশের প্রতিনিধিরা এ সময় ক্ষোভ জানান।

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো বলছে, জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক ব্যবহার কমিয়ে আনার জন্য চুক্তিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা খুবই দুর্বল। তবে আরও অর্থের অঙ্গীকার মানে হলেন, দরিদ্র দেশগুলো যে জলবায়ু পরিবর্তনের অন্যায্য বোঝা বহন করে চলেছে তার প্রতি একটি স্বীকৃতি। জলবায়ু সংকটের পেছনে এসব দেশের অবদান তুলনামূলক অনেক কম, কিন্তু তারাও এর শিকার হচ্ছে।

ছোট দেশগুলো আরও সমালোচনা করে বলেছে, আমরা জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট উদ্যোগ নিচ্ছি না। এবারের সম্মেলনে এ বিষয়ে কিছুটা সামঞ্জস্য এসেছে। এ বিষয়ে উন্নয়নশীল দেশগুলোর সাথে আরও আলোচনা প্রয়োজন। জলবায়ু নীতিতে জার্মান সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

জাতিসংঘ জলবায়ু সংস্থার প্রধান সাইন স্টেইল বলেছেন, এটা ছিল কঠিন যাত্রা কিন্তু আমরা চুক্তিটি করতে পেরেছি। যদিও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য দেশসমূহের প্রতি যে আহবান গত বছর করা হয়েছিলো সে বিষয়ে কোন চুক্তি এবারের সম্মেলনে করা যায়নি।

কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে যে চুক্তি হতে যাচ্ছে, তাতে বলা হয়েছে, বৃক্ষরোপণ ও বায়ুবিদ্যুৎ উৎপাদনে নানা প্রকল্প হাতে নেবে দরিদ্র দেশগুলো। এভাবে প্রতি এক টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিনিময়ে একটি ‘কার্বন ক্রেডিট’ পাবে তারা। বাকু সম্মেলনে ‘কার্বন ক্রেডিট’ কেনাবেচার একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা নিয়ে আলোচনাও হয়েছে। জাতিসংঘের বাইরেও এই ‘ক্রেডিট’ সরাসরি কেনাবেচা করতে পারবে দুটি দেশ।

এআরএস
গোটা বিশ্বের চোখ এখন চীনের রাজধানীতে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বহু প্রতীক্ষিত বেইজিং সম্মেলনটি বিশ্ব রাজনীতির এক নতুন সমীকরণ তৈরি করেছে।...
দীর্ঘ যাত্রা শেসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারে বেইজিংয়ে পৌঁছেছেন। ইরানের সাথে আলোচনা শুরু করতে এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা প্রশমিত করতে চীনের ওপর...
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর