স্তন ক্যান্সার সচেতনতায় আমরা নারী এবং ঢাবির উদ্যোগে সেমিনার

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

২৮ই নভেম্বর ২০২৪, বেলা  ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অডিটোরিয়ামে,‘আমরা নারী’ এবং ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের -এর যৌথ উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্তন ক্যান্সার চিকিৎসায় অভিজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা, সার্জিক্যাল অনকোলজিতে এমএস (ফেজ বি) রেসিডেন্ট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (NICRH)। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট ড.মাহবুবা সুলতানা এবং শফিউদ্দিন আহমেদ, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমুখ। এছাড়া, সেমিনারটিতে স্ন্যাকস পার্টনার হিসাবে ছিল ‘ইম্প্রেশন’।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজে অধ্যায়নরত জান্নাতুল ইসলাম ননীমা, (দ্বিতীয় বর্ষ, তৃতীয় সেমিস্টার)। আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ সামিউল ইসলাম হিরণ, আইটি কনসালটেন্ট, শহীদুল্লাহ স্বপন, উপদেষ্টা এস এম বাহার, ট্রেনিং ডিরেক্টর এবং আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)।

 

সেমিনারের উদ্দেশ্য ও প্রেক্ষাপট: বিশ্বব্যাপী অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এই উপলক্ষ্যে, ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ অক্টোবর এবং নভেম্বর মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে চলছে ।

 

মূল লক্ষ্য: নারীদের প্রাথমিক স্তরে স্তন ক্যান্সার শনাক্তকরণে সক্ষমতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধি করে সমাজে এই রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং সঠিক তথ্য প্রচার করা । তরুণ প্রজন্ম ও কর্মজীবীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটানো।

 

আমরা নারী একটি সংক্ষিপ্ত পরিচিতি : ‘আমরা নারী’ একটি অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান, যা নারীদের স্বাস্থ্য, ক্ষমতায়ন, কল্যাণ এবং সামাজিক উন্নয়নে কাজ করে। এর সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট’ স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্য এবং নারীর অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিয়োজিত।

 

গুরুত্বপূর্ণ তথ্য: বিশেষজ্ঞগণ স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে উপস্থিতদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন।

 

স্তন ক্যান্সারের ঝুঁকি ও লক্ষণ : বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ২০,০০০ এরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় ৭,৫০০ জনের মৃত্যু ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে রোগটি নিয়ে আমাদের নারীরা অবহেলা করেন । সঠিক জ্ঞান ও সচেতনতার অভাবে এই রোগের চিকিৎসা নিতে ও দেরি হয় অনেক । পাশাপাশি দেশের প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থায় কোথায় স্তন ক্যান্সার এর চিকিৎসার জন্য যাবেন , চিকিৎসা পদ্ধতিগুলো কী কী - এসব জানা না থাকাও রোগটির চিকিৎসায় বড় বাধা ।

 

স্তন ক্যান্সারের লক্ষণ: * স্তনে বা বগলে কোনো চাকা বা গোটার উপস্থিতি *স্তনের চামড়া কুঁচকে যাওয়া বা অস্বাভাবিক ক্ষত পরিলক্ষিত হওয়া * স্তনের বা বোঁটার আকার পরিবর্তন *স্তনের বোঁটা থেকে অস্বাভাবিক রস বের হওয়া।

 

পরামর্শ: ২০ বছর বয়স থেকে প্রতি মাসে একবার নিজে নিজে স্তন পরীক্ষা করা। ৪০ বছর বয়সের পর বছরে একবার ম্যামোগ্রাম করা।এই ম্যামোগ্রাম এর মাধ্যমে একদম প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তকরণ সম্ভব।

 

সেমিনারে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়ক এম এম জাহিদুর রহমান বিপ্লব। এই আয়োজন ও সেমিনারের সচেতনতা কার্যক্রম সফল করতে মিডিয়ার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। বিপ্লব বলেন, আমাদের এই উদ্যোগে ইত্তেফাক, বাংলাদেশ পোস্ট, একাত্তর টিভি, এবং ঢাকা মেইল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। ধারাবাহিক আমাদের এই সেমিনারগুলোর মাধ্যমে আমরা আশা করি, তরুণ সমাজের মধ্যে সচেতনতার বীজ বপন করবে এবং একটি স্বাস্থ্য সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরো যোগ করেন যে, আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য সমাজে নারীদের স্তন ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে উৎসাহিত করা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা।

এআর
নারীদের স্তন ক্যান্সারে সচেতন করতে হিমালয়ের ‘হিমলুং’ পর্বতশিখর অভিযানে গিয়েছিলেন নুরুননাহার নিম্নি। ১৫ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে হিমলুং চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান তিনি। সেখান থেকে দেশে ফিরে...
বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫,০০০ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৭,৫০০ নারী এই রোগে প্রাণ হারান।
আজ প্রাণ সেন্টারের কনফারেন্স রুমে,  “আমরা নারী” ও “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং 'প্রাণ আরএফএল গ্রুপ' -এর  যৌথ উদ্যোগে একটি স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারের...
বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রতি বছর প্রায় ৭ হাজার ৫০০ জন এই রোগে মারা যান। মৃত্যুঝুঁকি কমাতে এবং ব্রেস্ট ক্যান্সার সচেতনতা তৈরিতে একটি...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর