মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১০:১৭ এএম

উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমশীতল বাতাসের সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। একই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জেলার চারপাশ। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে জেলার মানুষ।

শনিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে শীতজনিত রোগ বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, হাপানি এবং নিউমোনিয়াসহ নানা শীতজনিত রোগব্যাধিতে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।

জিতেন্দ্রনাথ বলেন, আজ ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা।

এআর
রোববার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রায় এসে দাঁড়িয়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামের এক গরু ব্যাবসায়ী নিহত হয়েছেন।  
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা বিএনপি-জামায়াত করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।সোমবার (৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
২০২৪ সালের মধ্যে পদ্মা ও যমুনায় নির্মাণাধীন রেল সেতুর উপর দিয়ে রেল যোগাযোগ ব্যবস্থা চালুর সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর