জঙ্গিবাদের অজুহাতে তৃতীয় পক্ষের হাতে বীমা তথ্য

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

বীমা কোম্পানি গ্রাহকদের একটি এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠাতে খরচ করে মাত্র ৪৪ পয়সা। ইউনিফাইড ম্যাসেজিং প্ল্যাটফর্মের কথা বলে সেই একই এসএমএস ২০১৯ সাল থেকে প্রায় ১০ গুণ, ১৫ টাকা ৬০ পয়সা করে দিতে বাধ্য করা হয়েছে বীমা কোম্পানিগুলোকে। এজন্য গত সরকারের সময় ব্যবহার করা হয়েছে বহুল চর্চিত জঙ্গিবাদ অর্থায়নের মনিটরিংয়ের অজুহাত।

ইউনিফাইড ম্যাসেজিং প্ল্যাটফর্মের জন্য ‘দুয়ার’ নামের একটি প্রতিষ্ঠানকে বিনা দরপত্রের কাজ দেয়া হয়। এখতিয়ারের বাইরে গিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর থেকে চিঠি দিয়ে তৃতীয় পক্ষের হাতে তুলে দেয়া হয় গ্রাহকদের সব গোপন তথ্য।

জীবন বীমার পলিসি করলে সাথে সাথে গ্রাহকের মোবাইল ফোনে পৌঁছে যায় এসএমএস। পরবর্তীতে প্রিমিয়ামের টাকা জমাসহ বছরে ৭/৮টি ক্ষুদে বার্তা গ্রাহককে দিয়ে থাকে বীমা কোম্পানিগুলো।

ব্যাংকের মতো বীমা কোম্পানিগুলো নিজ নিজ গ্রাহককে এসএমএস সেবা চালু থাকার পরও ২০১৯ সালে তৃতীয় পক্ষের মাধ্যমে আরেকটি এসএমএস সেবা বাধ্যতামূলকভাবে চালু করে আইডিআরএ।

জঙ্গিবাদের অর্থায়নের ধুয়া তুলে বিনা টেন্ডার ইউনিফাইড ম্যাসেজিং ফ্ল্যাটফর্ম- ইউএমপির কাজ দেয়া হয় ‘দুয়ার’ নামে একটি কোম্পানি। শুরুতে পলিসি প্রতি ৩২ টাকা নির্ধারণ করলেও পরবর্তীতে তা প্রতি মাসের জন্য ৩ টাকা ৯০ পয়সা অর্থাৎ বছরে ১৫ টাকা ৬০ পয়সা নির্ধারণ করে দুয়ার ও আইডিআরএ।

একই এসএমএস সেবা কোম্পানিগুলো মাত্র ৪৪ পয়সায় দিয়ে আসলে কেন আবারও দুয়ারকে এসএমএসের জন্য এত টাকা দিতে হবে?

গোয়েন্দা সংস্থার তথাকথিত জঙ্গি অর্থায়নের আশঙ্কার কথা বলে, ইউএমপির জন্য ১ কোটি বীমা গ্রাহকসহ মোট দুই কোটি মানুষের জাতীয় পরিচয় পত্র, ব্যাংক ডিটেলসহ যাবতীয় তথ্য দিতে হয়েছে তৃতীয় পক্ষ দুয়ারকে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছেন বিশ্লেষকরা।

দুয়ারের প্যাডের ঠিকানা আদাবরের বায়তুল আমান টাওয়ারের লেবেল সিক্সে। অথচ সেখানে কখনও দুয়ার নামে কোম্পানি ছিল না বলে জানান ভবনের কর্মীরা।

ওয়েবসাইটের ঠিকানায় গিয়ে মিললো দুয়ারের সফটওয়্যার বিজনেস। জানা গেল বিনা টেন্ডারের পর বিনা ভাড়ায় বহাল তবিয়তে আইডিআরএ’র ভাড়াকৃত প্রজেক্ট অফিসে বসে ইতিমধ্যে বীমাখাতে থেকে শত কোটি বাগিয়ে নিয়েছে দুয়ার।

 

এআরএস
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
ব্যাংক খাতের মতো দেশের বীমা খাতেও বিগত সরকারের আমলে চলেছে বিরামহীন লুটপাট ও হরিলুট! যার মাশুল দিতে গিয়ে মেয়াদ শেষেও বীমার টাকা না পেয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন দেশের লাখ লাখ সাধারণ গ্রাহক। এবার...
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর