দেশে দ্রুত স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি: তারেক রহমান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম

বিএনপির মতো একটি দল একটি সুষ্ঠু নির্বাচন চাইবে এটি স্বাভাবিক ব্যাপার উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ওই পর্যন্ত যেতে হলে সবাইকে ভূমিকা নিতে হবে। এ অবস্থায় দেশে দ্রুত স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি।

শনিবার ফরিদপুর বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, বিএনপির ৩১ দফাই সব কিছু না। যদি এর চেয়ে ভালো প্রস্তাবনা কেউ দেয় অবশ্যই আমরা গ্রহণ করব। জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে তখনই আমরা ৩১ দফা বাস্তবায়নের সুযোগ পাবো।

জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার ও আপনাদের উল্লেখ করে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্বৈরাচারকে পালিয়ে যেতে আমরা যে বাধ্য করেছি এটা বিএনপি একা করেনি। সব শ্রেণিপেশা ও রাজনৈতিক দলের সহযোগিতায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার সরকার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের আস্থা ধরে রাখার জন্য যে যে কৌশল নিতে হবে প্রত্যেকটি কৌশল আপনারা ধারণ করবেন। আমাদের প্রত্যাশা হোক বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা জাতির জন্য কাজ শুরু করতে পারি। যেন জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হই।

প্রত্যেক নেতাকর্মীর সহযোগিতা আমার প্রয়োজন। জনগণকে আস্থায় রাখতে হবে। ঝড় আপনারা পার হয়ে এসেছেন। আমাদের মধ্যে কেউ কিছু কিছু ভুল করছেন। তাদেরকে সতর্ক করতে হবে। সাবধান করতে হবে ক্ষেত্রবিশেষে আমাদেরকে আরও কঠোর হতে হবে, যোগ করেন তারেক রহমান।

তিনি আরও বলেন, জবাবদিহি ছিলো না বলেই আওয়ামী লীগের নেতারা হাজার কোটি টাকা পাচার করেছেন। দেশে জবাবদিহি থাকলে অর্থ পাচার সম্ভব ছিলো না। 

রাজনৈতিক দল হিসেবে দেশে একটি জবাবদিহির পরিবেশ তৈরি করতে চাচ্ছি। শুধু কি এমপি-মন্ত্রীরা জবাবদিহি করবে তা নয়, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও সবাই জবাবদিহি করবে বলেও মন্তব্য করেন তিনি। 

 

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর