এবার দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধানের পদত্যাগ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান হ্যান ডং-হুন।

তার দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে দেশটির পার্লামেন্ট সফল ভাবে অভিশংসিত করার পরই তিনি এই সিদ্ধান্তের কথা জানালেন।

সোমবার (১৬ ডিসেম্বর) হ্যান ডং-হুনের পদত্যাদের তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড।

তিনি জানান, ইউনকে অভিশংসন করার যে সিদ্ধান্ত তার দলের আইনপ্রণেতারা নিয়েছেন, তাতে সমর্থন দিয়ে তিনি অনুতপ্ত নন।

দেশটির পার্লামেন্টে একটি সংবাদ সম্মেলনে হ্যান ডং বলেন, আমি ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। দলের স্থায়ী কমিটি কার্যত ধসে পড়েছে। যার ফলে আমার দায়িত্ব পালন অব্যাহত রাখা অসম্ভব হয়ে পড়েছে। প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসন বেদনাদায়ক ছিলো, কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নই।

২৩ জুলাই দলের জাতীয় সম্মেলনে পিপলস পাওয়ার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন হ্যান ডং। পাঁচ মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন।

এর আগে দলের ইওলপন্থি নেতাকর্মীরা তার পদত্যাগের দাবি করলেও তিনি রাজি হননি। ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন আইনপ্রণেতা দাবি করেছেন, ইউনের অভিশংসন প্রক্রিয়ার জন্য হ্যান ডংকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।

একাত্তর/আরএ
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ও সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই চলতি মাসের শেষেই নিজের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। দুই সন্তানের জননী হিসেবে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর