সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্নিনটন হাসপাতালে ভর্তি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির নেতা বিল ক্লিনটন জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় সময় সোমবার জ্বরে আক্রান্ত হয়ে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। খবর এএফপির।

ক্লিনটনের সহকারী চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা এক্সে পোস্টে বলেন, প্রেসিডেন্ট ক্লিনটন জ্বরে আক্রান্ত হলে আজ (সোমবার) বিকেলে তাকে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়েছে। তবে মানসিকভাবে তিনি চাঙ্গা আছেন।

গত কয়েক বছরে বেশ কয়েকবার স্বাস্থ্যগত সমস্যায় ভুগেছেন ৭৮ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সর্বশেষ ২০২১ সালে পাঁচ রাত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেবার তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল।

ক্লিনটনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ‘উদ্বেগজনক’ নয় এবং শিগগিরই তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।

২০০৪ সালে ৫৮ বছর বয়সে হৃদরোগ ধরা পড়ার পর ক্লিনটনের বাইপাস সার্জারি হয়। এছাড়া ২০২২ সালের নভেম্বরে কোভিডেও আক্রান্ত হয়েছিলেন তিনি।

বিল ক্লিনটনের পুরো নাম বিল জেফারসন ক্লিনটন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আরকানসাসের এই শীর্ষ ডেমোক্র্যাট নেতার জন্ম ১৯৪৬ সালের ১৯ আগস্ট। 

যৌবনে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই মার্কিন রাজনীতিক ১৯৭৬ সাল থেকে ’৭৮ সাল পর্যন্ত আরকানসাসের অ্যাটর্নি জেনারেল ছিলেন; তারপর ’৭৯ সালে মাত্র ৩১ বছর বয়সে সেই অঙ্গরাজ্যের গভর্নর হন। এই পদে তিনি ছিলেন ১৯৯২ সাল পর্যন্ত। তারপর ওই বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হন ক্লিনটন এবং প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী জর্জ এইচ ডব্লিউ বুশকে পরাজিত করেন। 

১৯৯৩ থেকে ২০০১ সালের মাঝে দুইবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিনটন। 

একাত্তর/এসি
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ ফসকানো বা কথার খেই হারিয়ে ফেলা নতুন কিছু নয়। তবে, এবার মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি যেভাবে ‘ইরান’ আর ‘ভেনিজুয়েলা’কে গুলিয়ে একাকার করে ফেললেন,...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আবারও বিয়ের পিড়িতে বসছেন, পাত্রী পাম বিচের সুপরিচিত সমাজকর্মী বেটিনা অ্যান্ডারসন। বাহামার এক ছোট্ট দ্বীপে এই সপ্তাহান্তেই বসছে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক মিত্রতাকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জার্মানি থেকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর