নিখোঁজের চারদিন পর ফিরলেন ঢাবি শিক্ষার্থী খালেদ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পিএম

নিখোঁজের চারদিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান ফিরে এসেছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে ফেরেন তিনি।   

খালেদ হাসান গত ২০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তিনি শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। হলে ফিরে আসার পর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তাকে গুম করা হয়েছিলো বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। 

আব্দুল কাদের বলেন, খালেদ ভয়ে কাউকে কিছু বলতে পারছে না। আমি তার সঙ্গে একান্তে কথা বলতে চাইলে, সে আমাকে তার গুম হওয়ার ঘটনা জানায়। 
খালেদের ভাষ্যমতে, শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিকশায় করে দোয়েল চত্বরের দিকে যাওয়ার সময় রিকশাতেই অজ্ঞাত কারণে জ্ঞান হারান তিনি। পরবর্তী সময়ে তার জ্ঞান ফেরে এবং তিনি নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসে দেখতে পান। এসময় তার সঙ্গে আরও দুই-তিন জন ছিলো। পরবর্তী সময়ে তিনি আবারও জ্ঞান হারান। 

দ্বিতীয়বার তার জ্ঞান ফিরলে, তিনি নিজেকে পঞ্চগড়ের কোনো একটা জায়গায় দেখতে পান। 

আব্দুল কাদের আরও বলেন, খালেদ একটা মাইক্রোবাসে ছিলো, সেটি তখনও চলছিলো। তৃতীয়বার যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে সে ঢাকায় পৌঁছে হলে আসে। 

খালেদ হাসানকে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। তিনি খালেদ হাসানের দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা ও খালেদ হাসানের পিতাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরবিএস
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর