সূর্যের সবচেয়ে কাছে পৌঁছে গেলো নাসার যান!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম

মহাকাশে নতুন ইতিহাস গড়লো নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান। সূর্যের এতো কাছে আগে কখনো পৌঁছায়নি নাসা। সূর্যের তীব্র তাপের মধ্য দিয়ে যাত্রার সময় কয়েকদিন ধরে যোগাযোগহীন থাকার পর, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের পর পার্কার সোলার প্রোব থেকে একটি সংকেত পেয়েছেন বিজ্ঞানীরা। খবর বিবিসি। 

গেলো ২৪ ডিসেম্বর মহাকাশযানটি সূর্যের বাহ্যিক বায়ুমণ্ডল, যা করোনা নামে পরিচিত, অতিক্রম করে মাত্র ৩৮ লক্ষ মাইল দূরত্বে পৌঁছায়। এটি সূর্যের এত কাছাকাছি পৌঁছানো প্রথম কোনো মানব-নির্মিত বস্তু। এই অভিযান পৃথিবীর নিকটতম তারকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উদঘাটনে বিজ্ঞানীদের সহায়তা করবে।

মেরিল্যান্ডের জনস হপকিন্স ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিকস ল্যাবরেটরির অপারেশন টিম বৃহস্পতিবার রাতে প্রোব থেকে একটি সংকেত বা ‘বিকন টোন’ গ্রহণ করে। এই সংকেতের মাধ্যমেই তারা নিশ্চিত হন যে মহাকাশযানটি নিরাপদে আছে। পার্কার সোলার প্রোব নতুন বছরের প্রথম দিন তার বিস্তারিত তথ্য এবং অবস্থা সম্পর্কে টেলিমেট্রি ডেটা পাঠাবে বলে আশা করা হচ্ছে।

নাসা বলছে, পার্কার নিরাপদ ও স্বাভাবিকভাবে কাজ করছে। এটি সূর্য পৃষ্ঠ থেকে তিন দশমিক আট মিলিয়ন মাইল দূর দিয়ে অতিক্রম করার পরও অক্ষত রয়েছে। বড়দিনের আগের দিন মহাকাশযানটি সূর্যের বাইরের বায়ুমণ্ডলের গভীরে প্রবেশ করে। সেখানে এটি অত্যন্ত তীব্র তাপমাত্রা ও চরম রশ্মির মুখোমুখি হয়।

নাসার তথ্য অনুযায়ী, মহাকাশযানটি ঘণ্টায় সর্বোচ্চ চার লাখ ৩০ হাজার মাইল বেগে চলার সময় প্রায় এক হাজার ৮০০ ডিগ্রি ফারেনহাইট (৯৮০ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা সহ্য করেছে। মহাকাশযানটির সেখানে যাত্রার উদ্দেশ্য হলো সূর্যের কার্যপ্রক্রিয়া সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করা।

নাসা আরও জানায়, সূর্যের এত কাছাকাছি পর্যবেক্ষণের ফলে বিজ্ঞানীরা এই অঞ্চলের উপাদান কীভাবে লক্ষ লক্ষ ডিগ্রিতে উত্তপ্ত হয়, সৌর বায়ুর উৎপত্তি কোথায়, এবং উচ্চ শক্তির কণাগুলো কীভাবে প্রায় আলোর গতিতে ত্বরান্বিত হয় তা আরও ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন।

নাসার হেড অফ সায়েন্স ড. নিকোলা ফক্স বলেছেন, শতাব্দী ধরে মানুষ সূর্য নিয়ে অধ্যয়ন করেছে, কিন্তু একটি জায়গার বায়ুমণ্ডল অনুভব করা সম্ভব নয়, যতক্ষণ না সেখানে যাওয়া যায়। তাই, সোলার প্রোবটির সংকেতের প্রত্যাশায় ছিলাম। অবশেষে, সংকেত পাওয়াটা গবেষণা এগিয়ে নেয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সূর্যের কেন্দ্রে পৌঁছানোর জন্য পার্কার সোলার প্রোব নামে মহাকাশযানটি ২০১৮ সালে উৎক্ষেপণ করা হয়েছিলো। এটি ইতোমধ্যেই ২১ বার সূর্যকে পাশ কাটিয়ে গেছে এবং প্রতিবার আরও কাছে পৌঁছে। তবে ক্রিসমাসের আগে সব রেকর্ড ভেঙে যায়। 

সূর্যের পৃষ্ঠ থেকে এর দূরত্ব ছিল ৩ দশমিক ৮ মিলিয়ন মাইল (৬ দশমিক ১ মিলিয়ন কিলোমিটার)। পার্কার সোলার প্রোব সূর্যের কক্ষপথে ধীরে ধীরে আরও কাছাকাছি পৌঁছানোর জন্য শুক্র গ্রহের সাহায্যে মহাকর্ষীয় টান ব্যবহার করে আসছে।

এআরএস
৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
চীনের এক অভিজ্ঞ নভোচারী চলতি সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানব স্বাস্থ্যের উপর কেমন প্রভাব পড়ে? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাসের বেশি সময় ধরে মহাকাশের দুই নভোচারী সুনীতি উইলিয়ামস ও বুচ উইলমোর আটকে থাকার ঘটনায় নতুন করে...
অবশেষে ঘরে ফিরছেন মার্কিন নভোচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরে। কথা ছিলো মাত্র আট দিন থাকবেন মহাকাশ স্টেশনে, কিন্তু এক দুর্ঘটনার কারণে ফিরছেন ৯ মাস পর। তাদের আনতে মহাকাশে গেছে ইলন...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর