আরজি কর কাণ্ডে দোষীর সাজা ঘোষণা সোমবার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম

আরজি কর কাণ্ডে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায় দোষী প্রমাণিত বলে জানিয়েছেন বিচারক অনির্বান দাস।

বিচারক জানিয়েছেন, এই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড ও সবচেয়ে কম শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। তবে শনিবার (১৮ জানুয়ারি) সাজা ঘোষণা করেননি বিচারক। তিনি জানিয়েছেন, সোমবার সাজা ঘোষণা করা  হবে।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, আদালতে ১২ মিনিটের শুনানি হয়।

এসময় বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে উদ্দেশ্য করে বলেন, আপনি ওইদিন আরজি করে গিয়ে চিকিৎসকের গলা টিপেছিলেন, তাকে যৌন নিগ্রহ করেছেন। তাকে হত্যা করেছেন। 

সঞ্জয়ের কাছে বিচারক জানতে চান, আপনি কি কিছু বলতে চান?

সঞ্জয় তখন বিচারককে বলে, আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হচ্ছে। আইপিএস অফিসার যা বলেছে তাই করেছি। আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে। আমি অপরাধ করলে তা ছিঁড়ে পড়ে যেতো।

জবাবে বিচারক বলেন, আমার সামনে যে তথ্যপ্রমাণ রাখা হয়েছে এবং সিবিআই যা বলেছে, তাতে আমি সন্তুষ্ট।

পশ্চিমবঙ্গের কলকাতা শহরের আরজি কর মেডিকেল হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনার ১৬২ দিনের মাথায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা কোর্ট।

আদালতে ধর্ষণ ও খুন উভয় অপরাধেই সঞ্জয়ের বিরুদ্ধে তথ্যপ্রমাণ জমা দিয়েছে সিবিআই। বিএনএস ৬৪ (ধর্ষণ), বিএনএস ৬৬ (ধর্ষণ, খুন), ১০৩ (১) (খুন)-এ দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে।

একাত্তর/আরএ
মার্কিন আদালত দণ্ডিত ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইন মামলার কয়েক মিলিয়ন নথি প্রকাশের পর এক নজিরবিহীন সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘লেনকো বিয়ারক্যাট’ মডেলের অত্যাধুনিক এক সাঁজোয়া যানে করে আদালতে নিয়ে যাওয়া হয়।
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচার এবং অন্যান্য অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘আমি এখনো আমার দেশের...
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির ওপর আইনি চাপ আরও বাড়লো। রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত জালিয়াতির (তোশাখানা) মামলায় দোষী সাব্যস্ত করে তাদের আরও ১৭ বছরের কারাদণ্ড...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর