প্রথম যে তিন নারীকে মুক্তি দেবে হামাস

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম

যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম যে তিন নারীকে মুক্তি দেয়া হবে তাদের তালিকা প্রকাশ করেছে হামাস।

রোববার (১৯ জানুয়ারি) ইসরাইল গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, হামাসের টেলিগ্রাম গ্রুপে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

ওই তিন নারী হলো রোমি গোনেন, এমিলি দামারি এবং ডোরন স্টেইনব্রেচার।

প্রাথমিকভাবে জানা গেছে, ডোরনের বয়স ৩১। তিনি একজন পশু চিকিৎসক নার্স। হামাসের আক্রমণের সময় তিনি কিবুৎজ কাফার আজাতে তার ফ্লাটে ছিলেন।

এমিলি দামারির বয়স ২৮। তার ব্রিটিশ-ইসরাইলের দ্বৈত নাগরিকত্ব আছে।

২৪ বছর বয়সী রোমি গোনেন সুপারনোভা উৎসব থেকে পালানোর চেষ্টা করলেও তিনি হামাসের হাতে ধরা পড়েন।

রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, হামাস জিম্মিদের তালিকা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানায় ইসরাইল।

ইসরাইলি সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগারি তখন গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে বলেন, যতক্ষণ না হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণ করতে পারছে, ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, পরিকল্পিত বন্দি বিনিময়ের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জিম্মিদের তালিকা সরবরাহ করা উচিত। তবে হামাস বলেছে, কারিগরি কারণে তাদের তালিকা সরবরাহে বিলম্ব হচ্ছে।

টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনে ইসরাইল দেরি করলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে রোববার থেকেই যুদ্ধবিরতি হবে।

গত শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরাইলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা এই যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে।

চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগও। তবে চুক্তিটি ইসরাইলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও উল্লেখ করেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, এই চুক্তি শেষ পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন শুরু হলে গাজাবাসীর জন্য স্বস্তি নিয়ে আসবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতাও কমে আসতে পারে। গাজা যুদ্ধ ঘিরেই লেবানন, ইয়েমেন ও ইরাকে হিজবুল্লাহ ও হুতির মতো ইরানপন্থি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরাইল।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরাইল ও হামাসের ঐকমত্যের বিষয়টি গত বুধবার সামনে আনে মধ্যস্থতাকারী দেশ কাতার।

এরপর শুক্রবার নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলের মন্ত্রিসভা ও সরকারের অনুমোদনের পর চুক্তি বাস্তবায়ন ও জিম্মিদের মুক্তির বিষয়টি পরিকল্পিত কাঠামো অনুযায়ী এগোবে। রোববার থেকেই জিম্মি মুক্তি শুরু হবে বলে আশা করা হচ্ছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলা সহিংসতার শুরুর দিকে একবার মাত্র অল্প সময়ের জন্য যুদ্ধবিরতি হয়েছিলো। এরপর যুদ্ধবিরতির জন্য দফায় দফায় আলোচনা হয়। তবে আশার আলো দেখা যায়নি। সম্প্রতি চুক্তির জন্য জোর তৎপরতার মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হন হামাস ও ইসরাইলের প্রতিনিধিরা।

একাত্তর/আরএ
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর