গাজা খালি করতে পরিকল্পনা করছে ইসরাইল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

ফিলিস্তিনের গাজা দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁয়তারার অংশ হিসেবে, এবার উপত্যকাটি থেকে অধিবাসীদের স্বেচ্ছায় বের করে দেয়ার প্রস্তুতি নিতে, ইসরাইলি সেনাদর নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তিনি বলেছেন, দ্রুত এই পরিকল্পনা তৈরির দায়িত্ব পেয়েছে আইডিএফ।

ফিলিস্তিনের ভূখণ্ডটিতে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা প্রেসিডেন্ট ট্রাম্প নাকচ করে দেয়ার ঘটনার মধ্যে কাৎজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ নির্দেশ দিলেন।

তিনি বলেন, গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য, পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে নির্দেশ দেয়া হয়েছে। তাদের গ্রহণে রাজি, এমন যে কোনো দেশে গাজার বাসিন্দারা চলে যেতে পারেন।

ইসরাইলি বাহিনীর নজিরবিহীন তাণ্ডবে ১৫ মাসে উপত্যকাটির প্রায় পুরোটা বিধ্বস্ত হয়েছে। এর পরিস্থিতিতে গত মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প গাজা দখলে নেয়ার বিষ্ময়কর পরিকল্পনা ঘোষণা করলে ফিলিস্তিনি ছাড়াও পশ্চিমা বিশ্ব তীব্র নিন্দা জানায়।

১৫ মাস ধরে চলা সংঘাতে বিধ্বস্ত গাজায় ২১ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। ইসরাইল কাৎজ বলেন, গাজার বাসিন্দাদের নিজেদের অবস্থান থেকে সরে যাওয়ার এবং অভিবাসনের স্বাধীনতা রয়েছে। যেসব দেশ হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের সমালোচনা করেছে, তারা এই ফিলিস্তিনিদের জায়গা দিতে বাধ্য।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধের পর ইসরাইলই গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। সেখানে কোনও মার্কিন সেনা প্রয়োজন হবে না।

নিজের ‘ট্রুথ সোশ্যাল’ ওয়েব প্ল্যাটফর্মে আবারও গাজা দখলের পরিকল্পনার কথা জানিয়ে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান, গাজার ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলের নিরাপদ কোনো স্থানে, আরও সুন্দর এলাকায়, নতুন ও অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে।

এরিই মধ্যে গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনা নাকচ করে দিয়েছে ফিলিস্তিন ও আরব দেশগুলো। তাদের ভাষ্য, জোরপূর্বক বাস্তুচ্যুত করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ বিষয়ে ইরান বলেছে, এটি ফিলিস্তিনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার ইসরাইলি পরিকল্পনার অংশ।

এআরএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর