গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের ২০ ঘরে ভাঙচুর, বাসিন্দাদের হুমকি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভাঙচুর করে লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত। এছাড়াও এ প্রকল্পে বসবাসরত লোকজনদের ঘর ছেড়ে চলে যেতে হুমকিও দিয়েছে তারা। এসময় ভয়ে অনেকেই প্রকল্পের ঘর ছেড়ে অন্যত্র চলে যান।

বুধবার গভীর রাতে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনীর একটি দল ও রূপগঞ্জ থানার ওসির নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। 

সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম জানান, গতকাল গভীর রাতে একদল দুর্বৃত্ত দড়িকান্দি এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে হামলা চালায়। এসময় হামলাকারীরা প্রকল্পে থাকা ২০টি ঘর ভাঙচুর করে ঘরের দরজা জানালাসহ ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হামলাকারীরা আশ্রয়ণ প্রকল্পে থাকা পরিবারগুলোকেও ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়।

তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে বিষয়টি জানতে পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দল, সেনাবাহিনীর একটি দল ও রূপগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা পুলিশ তদন্ত করে দেখছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর