সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু, আট জনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭ এএম

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আহত আরো আট জনের অবস্থা আশঙ্কাজনক। তার মধ্যে চার জনের অবস্থা গুরুতর।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে তিনটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিউলি আক্তার (৩২) নামের ওই নারীর মৃত্যু হয়।

হাসপাতালে ভর্তি ১০ জনের মধ্যে সূর্য্য বেগমের (৫০) ৭ শতাংশ, সোহেলের (৩৮) ১০ শতাংশ, সুমন রহমানের (৩২) ৯৯ শতাংশ, শারমিন আক্তারের (৩৫) ৪২ শতাংশ, সোয়াইদের (৪) ২৭ শতাংশ, সুরাইয়ার (৩ মাস) ৯ শতাংশ, মনির হোসেনের (৪০) ২০ শতাংশ, ছামির মাহমুদ ছাকিনের (১৫) ১৪ শতাংশ, মাহাদীর (৭) ১০ শতাংশ ও জহুরা বেগমের (৭০) ৫ শতাংশ পুড়ে গেছে।

৪২ শতাংশ দগ্ধ শারমিন আক্তারকে মেকানিকাল ভেন্টিলেশনে দেয়া হয়েছে।

গত শুক্রবার রাত ৯টার দিকে ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর দোতলা বাড়িতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। দোতলা ওই ভবনের দ্বিতীয় তলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন মো. সুমন।

শবে বরাত উপলক্ষে গত শুক্রবার সুমনের মা ও ভাই সোহেলের পরিবার সেখানে বেড়াতে আসেন। রাতের খাবারের পর পিঠা বানানোর সময় হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। তাতে নারী-শিশুসহ ১১ জন দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

একাত্তর/আরএ
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন দোকান মালিকসহ আরও চারজন।
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার ও আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো ছুটি হওয়ায় বুধবার মহাসড়কে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিলো, বৃহস্পতিবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর