ক্যান্সার চিকিৎসায় ‘গেম চেঞ্জার’ পারমাণবিক চিকিৎসা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০ পিএম

ক্যান্সার চিকিৎসায় আর সকল কোষ ধ্বংস নয়, কেবল ক্ষতিকর কোষগুলি ধ্বংস করে পারমাণবিক চিকিৎসা ও থেরানস্টিক্স পদ্ধতি চালু হয়েছে বিশ্বব্যাপী। এই চিকিৎসায় ক্যান্সার রোগীর দ্রুত সুস্থ হবার পাশাপাশি মৃত্যু ঝুঁকিও কমিয়েছে বলে একাত্তরকে জানিয়েছেন থাইল্যান্ডের ক্যান্সার বিশেষজ্ঞ ডা: শুইচি শিরাতোরি। 

অপরদিকে ক্যামোথেরাপিতে ক্যান্সার আক্রান্তের ভাল ও ক্ষতিগ্রস্ত সকল কোষই ধ্বংস  হওয়ায় রোগী দ্রুত সময়ে দুর্বল হয়ে পড়ে। বাড়ে মৃত্যু ঝুঁকিও। তাই দেশে ক্যান্সার আক্রান্তদের পারমাণবিক চিকিৎসা ও থেরানস্টিক্স পদ্ধতি চালুর পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।

দেশে ক্রমাগত বেড়েই চলেছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। বর্তমানে প্রতি লাখে ১০৬ জন মানুষ ভুগছেন দীর্ঘস্থায়ী এই জটিল রোগে। এমনকি দেশের মোট মৃত্যুর ১২ শতাংশই এখন ঘাতকব্যাধী ক্যান্সারের কারণে।

বর্তমানে উন্নত দেশগুলোতে ক্যানসার নির্মূলে ক্যামোথেরাপিকে পেছনে ফেলেছে নতুন চিকিৎসা। নিউক্লিয়ার ট্রিটমেন্ট ও থেরানস্টিক্স জনপ্রিয় হয়ে উঠেছে।
তাই এই চিকিৎসার সাথে দেশের ক্যান্সার বিশেষজ্ঞদের পরিচয় করিয়ে দিতে থাইল্যান্ড থেকে  এসেছেন ক্যান্সার বিশেষজ্ঞ শুইচি শিরাতোরি।

তিনি জানান, প্রচলিত ক্যান্সার চিকিৎসায় সাধারণত সার্জারি, বিকিরণ এবং কেমোথেরাপি জড়িত থাকে। যা রোগীর প্রায়শই পার্শ্বপ্রতিক্রিয়া এবং বেঁচে থাকার অনিশ্চয়তা তৈরি করে।

অপরদিকে পারমাণবিক চিকিৎসায় থেরানস্টিক্স টার্গেটেড রেডিওফার্মাসিউটিক্যালস ব্যবহার করে ক্যান্সার কোষগুলিকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে ধ্বংস করে। যা সুস্থ কোষগুলিকে অক্ষত রাখে।

ডা. শিরাতোরির দাবি, থেরানস্টিক্স পদ্ধতি ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসায় গেম চেঞ্জার হয়ে উঠবে। তবে, এটি তুলনামূলক ব্যয়বহুল। বাংলাদেশে এই পদ্ধতি চালু করতে গবেষণা, অবকাঠামো ও প্রশিক্ষণ নিতে হবে।

এই চিকিৎসা পদ্ধতি তুলনামূলক ব্যয়বহুল হলেও বাংলাদেশে যেহেতু ক্যান্সার রোগীর হার উদ্বেগজনক তাই পারমাণবিক চিকিৎসা ও থেরানস্টিক্স পদ্ধতি চালু জরুরি বলেও মত দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।

 

এআরএস
মধুর ‘মা’ ডাক শোনার জন্য একজন নারীকে কতোটা জীবনের ঝুঁকি নিতে হয়, তা পৃথিবীর সব মায়েরাই জানেন। কিন্তু বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলোতে এই ঝুঁকি যেন দ্বিগুণ। যমুনার উত্তাল ঢেউ আর বালুচরের দীর্ঘ পথ...
শীত আসলেই প্রতিবার বাড়ে বায়ু দূষণ। এবারও বাড়ছে। প্রায় দিনই বিশ্বে বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যাপক কর্মযজ্ঞ, পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলেও জানাচ্ছে...
আগামী জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শংকা কীটতত্ত্ববিদদের। নভেম্বরেও এই রোগে শনাক্ত ও মৃত্যু উচ্চহারে হতে পারে বলেই জানান তারা। সেপ্টেম্বরি-অক্টোবর মাসে থেমে থেমে বৃষ্টি ও এডিস মশা...
এক সময়ের শহুরে রোগ হিসেবে পরিচিত ডেঙ্গু এখন পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলে। বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্রায় ৮০ শতাংশই গ্রাম ও মফস্বল এলাকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর