সপ্তম জাতীয় কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ এএম

‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ স্লোগানকে সামনে রেখে আগামী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি সাতদিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) অনুষ্ঠিত হবে। ক্যাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ।

কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে অনুষ্ঠাতব্য এই ক্যাম্পে সারাদেশ থেকে চার হাজার রোভার স্কাউট, দেড় হাজার স্বেচ্ছাসেবক, কর্মকর্তাসহ প্রায় ছয় হাজার মানুষের জনসমাগম ঘটবে। খবর বাসসের। 

কমডেকা সূত্রে জানা গেছে, সারাদেশে থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল এই ক্যাম্পে অংশ নেবে। প্রতিটি দলের থাকবে আটজন সদস্য ও একজন ইউনিট লিডারসহ মোট ৯ জন। এছাড়া দেড় হাজারেরও বেশি থাকবে স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা। ইতোমধ্যে আবাসন ব্যবস্থা হিসেবে তাঁবু স্থাপন, পয়:নিষ্কাশন, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।

কমডেকায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করাসহ ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি অগ্নিনির্বাপণ ও যেকোনো দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের একটি টিমকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশের স্কাউটস এর সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, জাতীয় সদর দপ্তর এবং  সিরাজগঞ্জ জেলা প্রশাসন কমডেকা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবকিছু মনিটরিং করছে।

২০০১ সালে সিরাজগঞ্জে তৃতীয় জাতীয় কমডেকা ও অষ্টম জাতীয় রোভার মুট সিরাজগঞ্জের এই হার্ড পয়েন্ট এলাকাতে অনুষ্ঠিত হয়েছিলো।

আরবিএস
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর