চাঁদপুরে ফ্ল্যাট মিললো স্বামী-স্ত্রীর মরদেহ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২২ পিএম

চাঁদপুরে একটি ফ্ল্যাট থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় স্বামীর মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীর মরদেহ মেঝেতে পড়েছিল।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের ১০ নম্বর ওয়ার্ড পালপাড়া দারুস সালাত মসজিদ সংলগ্ন শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহত দম্পতির মধ্যে স্বামী সবুজ আহমেদ ঢাকার যাত্রাবাড়ীর দনিয়া মাদ্রাসা রোড এলাকার জিন্নাত আলীর ছেলে এবং স্ত্রী শিউলী চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডি ইউনিয়নের আবু তাহেরের মেয়ে।

শিউলীর স্বজনরা জানান, শিউলির পরিচালিত ইউনিভিশন নামের নিজস্ব একটি ওষুধ কোম্পানি আছে। ওই কোম্পানিতে তারা দুই জন কাজ করতেন।

বাড়ির মালিক শাহজাহান পাটোয়ারী বলেন, ওই দম্পতি প্রায় ছয় মাস ধরে আমার ভবনে ভাড়া থাকতেন। দুপুরে শিউলী আক্তারের মা দরজা খোলা না পেয়ে আমাদের জানায়। পরে ৯৯৯ ফোন করা হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের কারণে তারা আত্মহত্যা করেছেন। নিহতদের মধ্যে শিউলীর গলায় কালো দাগ রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একাত্তর/এসি
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর