বগুড়ায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ মার্চ ২০২৫, ১২:২৫ পিএম

বগুড়ায় বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, বিয়ে, বিচ্ছেদসহ পারিবারিক কলহ এই ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেয়ে ছকিনা বেগম (৩৫) ও মা আনোয়ারা বেগম (৫৮)।

স্বজনরা জানান, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে সাত বছর আগে ছকিনার বিয়ে হয়। পরে পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে তাদের বিচ্ছেদ হয়। রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে গেলে তর্ক শুরু হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে আহত করে। এই সময় বাধা দিতে গেলে ছকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। তাদের চিৎকার  শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও (শজিমেক) হাসপাতালে পাঠায়।  

শজিমক হাসপাতালের চিকিৎসকরা জানান, শনিবার ভোরে ছকিনা ও বেলা সাড়ে ১০টার দিকে তার মায়ের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর