প্রধান উপদেষ্টার সঙ্গে সাবেক মার্কিন দুই কূটনীতিকের সাক্ষাৎ

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৫:৩৩ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবাধিকার গ্রুপ রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক জন ড্যানিলোভিচ। 

বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সাবেক দুই মার্কিন কূটনীতিক ফ্রিডম রাইট নিয়ে কাজ এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে তাদের কাজ সম্প্রসারণে তাদের পরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

প্রফেসর ইউনূস অলাভজনক এই প্রতিষ্ঠানের কাজ এবং বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দুই কূটনীতিকের প্রচেষ্টার প্রশংসা করেন।

নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতের দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত মিলাম সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশে ব্যাপক সংস্কার ও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার বড় সুযোগ এনে দিয়েছে।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলোউইজ বলেন, ভুয়া খবর ও মিথ্যা তথ্যের হুমকি মোকাবিলায় বাংলাদেশের ইতিবাচক বক্তব্য ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।

ঘণ্টাব্যাপী বৈঠকে প্রফেসর ইউনূস কূটনীতিকদের বলেন, ছয়টি কমিশনের সুপারিশকৃত সংস্কার নিয়ে সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই মাসের সনদে স্বাক্ষর করবে।

তিনি বলেন, ‘জুলাই সনদ আমাদের পথ দেখাবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদে প্রদত্ত সুপারিশগুলোর কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে।’

তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীদের জন্য সহায়তা হ্রাসের প্রভাব, বিগত সরকারের সময় চুরি যাওয়া কোটি কোটি ডলার উদ্ধার, প্রধান উপদেষ্টার সার্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কারে সম্মত হয় অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরবিএস
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
পারস্পরিক বাণিজ্য চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেটিতে জোর দিচ্ছে সরকার। আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর