আন্দোলন সার্থকতা পাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায়: জয়নুল আবদিন

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০২:১১ পিএম

ছাত্র-জনতার জুলাই আন্দোলন সার্থকতা পাবে জাতীয় সংসদ নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ ঘোষণার মাধ্যমে। একইসাথে দেশের চলমান সকল সংকট নিরসনে জাতীয় নির্বাচন বাস্তবায়ন প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় ভারতীয় কুচক্রী মহলের কারণে দেশ এখন মেধাশূন্য বলেও মন্তব্য করেন তিনি।

দেশের চলমান নানা সংকট ও নানা দিকের কথা তুলে ধরে বর্তমানে সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেয়ার কথা বলেন তিনি।

এছাড়া ভারতীয় সাম্প্রদায়িক ইস্যু নানা দিক তুলে ধরার পাশাপাশি বিএনপিকে নীচু করে ভাবার বিষয়ে হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করে দেশের সকল পরিস্থিতি স্থিতিশীল করার কথা ব্যক্ত করেন প্রজন্ম’৭১ দলের নেতারা।

একাত্তর/আরএ
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে আসেন, তাহলে আমাদের ভাবতে হবে আমরা সে শপথ অনুষ্ঠানে যাব কি না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন...
পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর