কানাডার নির্বাচন ২৮ এপ্রিল

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১১:৩২ এএম

আমেরিকার সঙ্গে বাণিজ্যিক লড়াইয়ের মধ্যে আগামী ২৮ এপ্রিল কানাডায় নির্বাচনের ঘোষণা করছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রধানমন্ত্রী কার্নি রোববার (২৩ মার্চ) ঘোষণা করেন, ২৮ এপ্রিল নির্বাচন হবে। তার আগে পাঁচ সপ্তাহ ধরে প্রচার চলবে।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত কানাডায় ক্ষমতাসীন লিবারেল পার্টির অবস্থা বেশ খারাপ ছিলো। তারা দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছিলো। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর কানাডার জাতীয় সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেয়ার পর পরিস্থিতি বেশ বদলে গেছে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার যখন নির্বাচনের তারিখ ঘোষণা করছিলেন তখন তিনি বলেন, আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের মুখোমুখি হচ্ছি কারণ ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্যিক পদক্ষেপ।

এছাড়া ট্রাম্পের দেয়া সার্বভৌমত্বের প্রতি হুমকির কথা উল্লেখ করে মার্ক কার্নি বলেন, সে (ট্রাম্প) আমাদের ভাঙতে চায়, যাতে আমেরিকা আমাদের মালিক হতে পারে। আমরা এটি হতে দেব না। আমরা বিশ্বাসঘাতকতার শক কাটিয়ে উঠেছি, কিন্তু আমরা কখনোই পাঠগুলো ভুলবো না। আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে। আমাদের একে অপরের খেয়াল রাখতে হবে।

একইসাথে কার্নি জানিয়েছেন, ট্রাম্প যতোদিন কানাডার সার্বভৌমত্ব মেনে না নিচ্ছেন, ততোদিন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না।

কানাডার ফেডারেল আইন অনুযায়ী, নির্বাচনী প্রচারণার জন্য কমপক্ষে ৩৭ দিন সময় দিতে হয়।

একাত্তর/আরএ
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন র‍্যাপার বলেন্দ্র শাহ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে তার নিজের সংসদীয় আসনেই বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি। এতে করে...
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি বর্তমানে দেশটির পরবর্তী 'সর্বোচ্চ নেতা' নির্বাচনের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হিসেবে আবির্ভূত হয়েছেন। ৮৬...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু দেশটিকে ১৯৭৯ সালের বিপ্লবের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের মুখে ঠেলে দিয়েছে। একদিকে অঞ্চলজুড়ে...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর