সব সমস্যার সমাধান সংসদে হতে হবে, বাইরে নয়: আমীর খসরু

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম

বাংলাদেশের সব সমস্যার সমাধান সংসদে হতে হবে, এর বাইরে কোনো সমাধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৬ মার্চ) চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহি থাকবে এমন সরকার গঠনের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে। অন্য কোনো গোষ্ঠী বা ব্যক্তির কাজ নয় বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ বা বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া।

এসময় বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার যুদ্ধ শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।

আগামী নির্বাচনে সব কিছুরই সমাধান হতে হবে জানিয়ে আমীর খসরু বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতি যে চ্যালেঞ্জের সম্মুখীন সেখানে বিভক্তির সুযোগ নেই। জাতীয়তাবাদী শক্তির ঐক্য অটুট রাখতে হবে। 

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ।

একাত্তর/এসি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর