ঈদে নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র সচিব

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৪:৫১ পিএম

ঈদের ছুটিতেও রাজধানীবাসীসহ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র সচিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সব কাজের জন্য সতর্ক থাকবে। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে গ্রামে যাবে। তাদের যাত্রাটা আনন্দদায়ক করার জন্য আমরা চেষ্টা করছি। এক্ষেত্রে পরিবহন খাতে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে এগোচ্ছি। আশা করছি অপ্রত্যাশিত কিছু ঘটবে না। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর কিছুদিন পুলিশ বাহিনী সচল ছিলো না, কিন্তু এখন সচল হয়েছে ও পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। পুলিশের ২৪ ঘণ্টার চাকরি।

একাত্তর/আরএ
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম...
অমর একুশে বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।
আসন্ন নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও যাতায়াত বিধিনিষেধ নিয়ে একটি নিরাপত্তা সতর্কতা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর