ঈদের ছুটি শেষে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১১:৫৪ এএম

পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের মানুষ লঞ্চে চড়ে ফিরছেন ঢাকায়। এসব অঞ্চল থেকে লঞ্চগুলো সদরঘাট লঞ্চ টার্মিনালে রোববার (৬ এপ্রিল) ভোর থেকে ভিড়তে থাকে।

যাত্রীরা জানিয়েছে, বেশ স্বাচ্ছন্দ্যে তারা এসেছেন। তবে সদরঘাটে নামার পর বেশ ভোগান্তিতে পড়েন দক্ষিণের মানুষ। একসঙ্গে হাজার হাজার যাত্রীর চাপ পড়ায় একদিকে দেখা যায় পরিবহন সংকট। অন্যদিকে বাস, সিএনজি অটোরিকশা, রিকশাসহ প্রায় সকল পরিবহন কয়েকগুণ বাড়তি ভাড়া আদায় করে যাত্রীদের থেকে।

ফাইল ছবি

যাত্রীদের অভিযোগ, গাজীপুর, সাভারগামী বাসগুলো দেড়শ’ থেকে দুইশ’ টাকা ভাড়া নেয়। যা কিনা নিয়মিত ভাড়ার চেয়ে অনেক বেশি। তবে, বাসচালক ও হেলপাররা তা স্বীকার করেননি।

আইনশৃঙ্খলাবাহিনী সদস্যরা জানান, যে কেনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণ তাদের পক্ষে সম্ভব না। লঞ্চ যাত্রীদের আসাকে কেন্দ্র করে সদরঘাট, নিম্ন আদালত, রায় সাহেব বাজারসহ এই এলাকায় তীব্র যানজট দেখা যায়।

একাত্তর/আরএ
পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ। 
ঈদযাত্রায় রাজধানীর সদরঘাটে যাত্রীদের ভিড় এখনো বাড়েনি, তবে চাদঁপুরগামী লঞ্চে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ অনেকটা বেশি।
শেষ মুহূর্তের ঈদযাত্রায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। যাত্রীচাপ কম থাকার অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা লঞ্চ বসিয়ে রাখছেন মালিকেরা। বিআইডব্লিউটিএ-এর তদারকির অভাবে সাধারণ...
দীর্ঘ এক বছরের প্রতীক্ষা শেষে নাড়ির টানে বাড়ি ফেরার ব্যাকুলতা এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই রাজধানীর এই প্রধান নদীবন্দরটি ছিলো উৎসবমুখর। প্রতিটি লঞ্চেই যাত্রীদের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর