শুল্ক যুদ্ধে চীনের সঙ্গে হাত মেলাবে না অস্ট্রেলিয়া

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পিএম

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টাপাল্টি শুল্কারোপ করে গোটা দুনিয়াতে যে নতুন নতুন বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন, তার বিরুদ্ধে একট্টা হয়ে লড়তে চীনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে চীনের সঙ্গে একজোট হয়ে লড়াই করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া।

শুধু তাই নয়, নিজেদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনের উপর নির্ভরতাও কমিয়ে আনার কথা বলেছে দেশটি। অস্ট্রেলিয়া এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিলো যখন মার্কিন শুল্কযুদ্ধ মোকাবেলার উপায় খুঁজতে আমেরিকার সবচেয়ে বড় মিত্র ইউরোপ ও কানাডা। 

বাণিজ্য পরিস্থিতি মোকাবেলায় চীনের রাষ্ট্রদূতের প্রস্তাবিত যৌথ উদ্যোগ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মারলেস স্কাই নিউজকে বলেন, বৈশ্বিক পর্যায়ে কোনো প্রতিযোগিতায় আমরা চীনের সঙ্গে একজোট হতে যাচ্ছি না। আমরা তাই করবো, যেখানে অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থ সমুন্নত থাকে এবং বিশ্বব্যাপী আমাদের বাণিজ্যকে প্রসারিত করে।

রিচার্ড মারলেস ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাবে বলে জানান।

বিভিন্ন দেশের পণ্য আমদানির ওপর ব্যাপক হারে শুল্ক আরোপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অস্থির হয়ে উঠেছে বিশ্ব পুঁজিবাজার।

এই পরিস্থিতির মধ্যে বেশ কিছু দেশের অনুরোধের প্রেক্ষিতে ৯০ দিনের জন্য নতুন শুল্কনীতি স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

তবে এই সুবিধা পাচ্ছে না প্রতিদ্বন্দ্বী চীন। দেশটির যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা ৮৪ শতাংশ শুল্কারোপ করায় ক্ষেপেছেন ট্রাম্প। ক্ষুব্ধ হয়ে দেশটির পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

দ্য এইজ সংবাদপত্রের একটি কলামে অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াও কিয়ান ক্যানবেরাকে বেইজিংয়ের সঙ্গে এক হয়ে বৈশ্বিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করার আহ্বান জানান। 

জিয়াও কিয়ান বলেন, নতুন বাস্তবতায় বৈশ্বিক পরিবর্তনের জন্য অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ানরা কেবলমাত্র নিজের পক্ষে কথা বলবে। আর দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, অস্ট্রেলিয়া কখনও ‘চীনের হাত ধরে থাকবে না। তিনি বলেন, এটি অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থ অনুসরণের বিষয়, চীনের সাথে সাধারণ যোগাযোগ করার বিষয় নয়।

অস্ট্রেলিয়ার উপর যুক্তরাষ্ট্র ১০ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করেছে। তবে চীনের সঙ্গে বৈরী সম্পর্ক অস্ট্রেলিয়ার অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অস্ট্রেলিয়ায় উৎপাদিত পণ্যের এক-তৃতীয়াংশের বাজার হচ্ছে চীন। বিপরীতে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় মাত্র পাঁচ শতাংশ পণ্য।

এআরএস
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর