সাভারে বাস থেকে আরও এক ছিনতাইকারী আটক

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পিএম

সাভারে যাত্রাবাহী বাসে তল্লাশি চালিয়ে এক ছিনতাইকারীকে আটক করেছে মডেল থানার পুলিশ। এসময় তার কাছ থেকে এক সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের বাসে তল্লাশির সময় তাকে আটক করা হয়। 

আটক তরুণের নাম ইমাম হাসান। তিনি যশোর জেলার অভয়নগর থানার বাসিন্দা।  

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান, গত তিন মাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন পর্যন্ত এলাকায় যাত্রীবাহী বাসে দেশিয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে একটি চক্র ছিনতাই করে আসছিল। এসব ঘটনা বন্ধে ব্যাংক টাউন এলাকায় চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়। দুপুরে ঢাকাগামী রাজধানী পরিবহনের বাসে তল্লাশি করার সময় যাত্রীবেশে থাকা এক ছিনতাইকারী চাকুসহ আটক করা হয়।

আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে একই এলাকায় মৌমিতা পরিবহনে তল্লাশি চালিয়ে চাকুসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর