পোপ ফ্রান্সিস মারা গেছেন

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০২:২৭ পিএম

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা ছিলেন পোপ ফ্রান্সিস।

সোমবার (২১ এপ্রিল) এক ভিডিও বিবৃতিতে ভ্যাটিকান একথা জানিয়েছে।

মৃত্যুকালে ফ্রান্সিসের বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি কিছুদিন আগে গুরুতর নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে ফিরেছিলেন।

মৃত্যুর একদিন আগেও পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো উপাসকের উদ্দেশ্যে ‘শুভ ইস্টার’ বার্তা প্রদান করেছিলেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্যাথলিক চার্চের প্রধান আর্চবিশপ কার্ডিনাল কেভিন ফারেল ভ্যাটিকানের টিভি চ্যানেলে পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর ঘোষণা করেছেন। তিনি বলেছেন, প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সাথে আমাকে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যু ঘোষণা করতে হচ্ছে।

তিনি বলেন, আজ (সোমবার) সকাল সাড়ে সাতটার পর তার মৃত্যু হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পোপ ফ্রান্সিস ছিলেন ৭৪১ সালের পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ। ৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমে আর কোনো নন-ইউরোপিয় পোপ আসেননি। তিনি ক্যাথলিক গির্জায় সংস্কার কখনো বন্ধ করেননি। তারপরও তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে খ্রিস্টান সম্প্রদায়সহ গোটা বিশ্বের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

একাত্তর/আরএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সামনে আনা ন্যায়সঙ্গত যুদ্ধের ধারণাকে সম্পূর্ণ সেকেলে ও অপ্রচলিত বলে আখ্যায়িত করেছেন পোপ লিও চতুর্দশ। একই সঙ্গে তিনি অত্যন্ত উদ্বেগের সাথে হুঁশিয়ারি...
ভ্যাটিকানে সোমবার এক ঐতিহাসিক ও প্রতীকী সাক্ষাতে মিলিত হয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও এবং চার্চ অব ইংল্যান্ডের নবনিযুক্ত আর্চবিশপ অব ক্যান্টারবেরি সারাহ মুলালি। দীর্ঘকাল ধরে বিভক্ত এই দুই...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও তাঁর চার দিনের তুরস্ক সফরের প্রথম মুসলিম উপাসনালয় পরিদর্শনের অংশ হিসেবে শনিবার ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মসজিদে প্রবেশ করেন। সম্মানের প্রতীক হিসেবে জুতো খুলে প্রবেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর