কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১১:১৩ এএম

নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তানি সেনারা গুলি চালানোর পর তার ‘পাল্টা জবাব’ দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা কিছু ভারতীয় চেক পোস্টে ‘গুলি চালানোর পর’ ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে।

তাদের দাবি, ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ‘উপযুক্ত জবাব’ দিয়েছে। তবে গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির উদ্ধৃতি দিয়ে নয়াদিল্লি থেকে পিটিআই সূত্রের বরাতে জানায়, গত রাতে পাকিস্তানের পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু জায়গায় ছোট অস্ত্রের গুলি চালানোর ঘটনা ঘটেছে। কার্যকরভাবে গুলি চালানোর জবাবও দেয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এই গুলি বিনিময়ের ঘটনা ঘটলো।

তবে এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে এরইমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। জবাবে নয়াদিল্লির বিরুদ্ধেও নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

এদিকে জাতিসংঘ ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছে।

একাত্তর/আরএ
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর